দোল পূর্ণিমার রাতে প্রাক্তন ফুটবলার পিকের বাড়িতে কী ঘটেছিল? কেনই বা খুন? রইল রোমহর্ষক সেই ঘটনা

Murder at PK Banerjee House: প্রয়াত প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়! ৫০০০ টাকা চুরি যাওয়া নিয়ে বাড়ির ড্রাইভার এবং পরিচারকের মধ্যে বচসার সূত্রপাত। আর সেই সূত্র ধরেই ধারাল অস্ত্রের কোপে খুন পরিচারক গোপীনাথ। এই ঘটনায় ইতিমধ্যে বাড়ির গাড়ির চালক বরুণ ঘোষকে গ্রেফতার করা হয়েছে।

দুপুরে আদালতে তোলা হলে বরুণকে পাঁচদিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে বিধাননগর পুলিশ। ঘটনার সূত্রে পৌঁছতে ধৃতকে আরও কয়েকবার জেরা করবে পুলিশ। ঘটনাকে (Murder at PK Banerjee House) কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

PK Banerjee

ছবি সৌজন্য- PTI

Murder at PK Banerjee House: কেন এই ঘটনা?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি প্রয়াত প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের মেয়ে বিদেশ থেকে বাড়ি ফেরেন। এরপরেই দেখেন তাঁর ব্যাগ থেকে পাঁচ হাজার টাকা খোয়া গিয়েছে। এরপরেই বাড়ির চালক সহ পাঁচ পরিচারককে ঘরে ডেকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন। সেই সময় বরুণ ঘোষ এবং গোপীনাথ নামে ওই পরিচারকের মধ্যে বচসা তৈরি হয়। একে অপরের দিকে চুরির অপবাদ দেন বলে অভিযোগ। সেই সময় পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গেলেও রাতে মদের আসরে যে ঘটনা অন্যদিকে মোড় নেবে তা কেউ ভাবতেও পারেননি (Murder at PK Banerjee House)।

Murder at PK Banerjee House: দোলের রাতে বসে মদের আসর

বাড়িতে দোলের রাতে মদের আসর বসে। যেখানে বরুণ ঘোষ এবং গোপীনাথের মধ্যে এই ইস্যুতে ফের বচসা বাঁধে বলে অভিযোগ। আর সেই সময়েই রান্নাঘর থেকে সবজি কাটার ছুরি নিয়ে এসে গোপীনাথকে এলোপাথাড়ি কোপ মারতে থাকে বরুণ।

রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত (Murder at PK Banerjee House) বলে ঘোষণা করে। পুলিশের হেফাজতে থেকেই ধৃত বরুণ জানিয়েছে, সেই প্রথমে ছুরি আনেনি। গোপীনাথ ছুরি এনে তাঁর গলায় ধরে। পরিস্থিতি সামাল দিতে গিয়েই এই ঘটনা বলেও দাবি ধৃত ওই চালকের।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন প্রয়াত প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কাজ করে আসছিলেন বরুণ ঘোষ এবং গোপীনাথ। তাঁদের মধ্যেই এই ঘটনায় স্তম্ভিত পরিবারের লোকজনও। অন্যদিকে সল্টলেকের যে এলাকায় এই ঘটনা তা অন্তত অভিজাত। সেখানে এই ঘটনায় আতঙ্কিত পাড়ার লোকজনও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+