কার নির্দেশে প্রাথমিকের OMR নষ্ট? বিস্ফোরক তথ্য ফাঁস সিবিআই'য়ের! সামনে এল একাধিক রাজনৈতিক প্রভাবশালীর নামও
West Bengal Teachers Recruitment Scam: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)
নির্দেশে প্রাথমিকের OMR শিট নষ্ট করা হয়েছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মামলায় বিস্ফোরক দাবি সিবিআইয়ের (CBI)। আজ বুধবার আলিপুর আদালতে জামিন মামলার শুনানি ছিল। দীর্ঘ সময় ধরে জেলবন্দি। শরীর ভালো নয়। আর এই বিষয়ে জানিয়ে পার্থ চট্টোপাধ্যায় সম্প্রতি জামিনের আবেদন জানান। সেই মামলার শুনানিতে একের পর এক বিস্ফোরক দাবি করে এদিন সিবিআই।
এমনকী প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেও (West Bengal Teachers Recruitment Scam) প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কিংপিন হিসাবে দাবি করে জামিনের তীব্র বিরোধীতাও করা হয়। একই সঙ্গে সিবিআই আরও জানায়, দীর্ঘ তদন্তে একাধিক রাজনৈতিক প্রভাবশালীর যোগ পাওয়া গিয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর অফিস এবং বিভিন্ন জায়গাতে তল্লাশিতে একাধিক নথি উদ্ধার হয়।

যেখানে স্পষ্ট রাজনৈতিক প্রভাবশালী যোগ আছে। এমনকী তল্লাশিতে প্রাথমিকে ফেল করা একাধিক প্রার্থীর নামের একটি তালিকা পাওয়া গিয়েছে। যেখানে রাজনৈতিক প্রভাবশালীদের নামের উল্লেখ রয়েছে বলেও এদিন আদালতে জানায় সিবিআই।
খুব শীঘ্রই সেই সমস্ত রাজনৈতিক প্রভাবশালীদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও এদিন জানান তদন্তকারীরা। ফলে পার্থ চট্টোপাধ্যায়কে এই সময় জামিন না দেওয়ার আবেদন জানানো হয়। এই প্রসঙ্গে মামলার শুনানিতে আরও একাধিক চাঞ্চল্যকর যুক্তি দেন। সিবিআই জানায়, পার্থ চট্টোপাধ্যায় একজন প্রভাবশালী। তিনিও মন্ত্রী ছিলেন। এই সময় জামিন দেওয়া হলে তদন্তকে প্রভাবিত করার আশঙ্কা থাকছে।
এমনকী সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কাও এদিন প্রকাশ করা হয়। আর তা বলতে গিয়েই সিবিআই প্রাথমিকে ওএমআর কার নির্দেশে নষ্ট হয় সেই সংক্রান্ত চাঞ্চল্যকর দাবি করে জানায়, পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকের OMR শিট নষ্ট করা হয়েছিল। গোপন জবানবন্দিতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ওএসডিইও এই তথ্য দেন। সমস্তটার মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়ই। মন্ত্রী থাকাকালীন যাবতীয় দুর্নীতি বলেও এদিন দাবি করে সিবিআই।
আলিপুর আদালতে এই সংক্রান্ত এদিন দীর্ঘ শুনানি হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও পর্যন্ত প্রাক্তন মন্ত্রীর জামিনের বিষয়ে কোনও সিদ্ধান্ত জানায়নি। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের প্রাক্তন মহাসচিব। অক্সিজেন সংক্রান্ত সমস্যা হয়। অন্যদিকে নিয়োগ মামলায় ক্রমশ চাপ বাড়ছে। গত কয়েকদিন আগেই সম্পর্ক জামাই গোপন জবানবন্দি দেন। কালো টাকা কীভাবে সাদা করা হতো, প্রাথমিক নিয়োগে টাকা কোথায় যেত সব তথ্য তদন্তকারীদের দেন। এমনকী গত কয়েকদিনে আরও কয়েকজন ঘনিষ্ঠও জবানবন্দি দেয়।












Click it and Unblock the Notifications