West Bengal News: আরজি করের পরেও বদল নেই মানসিকতায়! খালি বাড়িতে কিশোরীকে ধর্ষণ, উত্তপ্ত নিউ টাউন
West Bengal News: আরজি কর ঘটনার দুমাস কাটতে চলল! এখনও বিচার মেলেনি। আর তাই বিচারের দাবিতে কার্যত প্রত্যেকদিনই তপ্ত হচ্ছে মহানগর। এর মধ্যেই জয়নগর থেকে নিউ টাউন একের পর এক ধর্ষণের অভিযোগ। যা নিয়ে উৎসবের মরশুমেও উত্তাল বাংলা। দেবীপক্ষের মধ্যেই একের পর এক এই ঘটনায় প্রশ্নের মুখে মহিলা সুরক্ষা।
এমনকি আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে নাগরিক সমাজ। দাবি উঠছে কড়া শাস্তির। জানা যাচ্ছে, নিউ টাউনে ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত প্রতিবেশী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিউ টাউনের যাত্রাগাছি বিবেকানন্দ পল্লি (West Bengal News) ।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় নিউ টাউন থাকার বিশাল পুলিশ বাহিনী। কিন্তু সেখানে পৌঁছানো মাত্র পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। যা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়। যদিও রাতেই অভিযুক্ত সঞ্জয় হালদারকে গ্রেফতার করে পুলিশ।
জানা যাচ্ছে, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। শুধু তাই নয়, কাউকে কিছু না জানানোর হুমকি দেওয়া হয়। শুধু ধর্ষণ নয়, অভিযুক্ত সঞ্জয় অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেওয়ারও হুমকি ওই কিশোরীকে দেয় বলে অভিযোগ।
কার্যত আতঙ্কে এই বিষয়ে কিছুই কাউকে বলতে পারেনি ওই কিশোরী। যদিও শুক্রবার কোনও ক্রমে ভয় কাটিয়ে মা-কে সব কথা জানায়। এরপরেই স্থানীয় নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষজন। এমনকি অভিযুক্ত সঞ্জয় হালদারের বাড়িও ভাঙচুর চালানো হয়। যা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়। নির্যাতিতা ওই কিশোরীর মা জানান, কাজের জন্য প্রত্যেকদিন সকালে বেরিয়ে যেতে হয়। বাড়িতে একাই থাকত সে।
আর সেই সুযোগেই অভিযুক্ত সঞ্জয় বাড়িতে ঢুকেছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, মেয়ের মুখ চেপে ধর্ষণ করা হয়েছে। কাউকে যাতে সে না বলে সেজন্য হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন নির্যাতিতার মা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
আর এই ঘটনার মধ্যেই জয়নগরে ৯ বছরের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা সামনে আসে। যা নিয়ে একেবারে রণক্ষেত্র পরিস্ত্যহিতি তৈরি হয় ।












Click it and Unblock the Notifications