আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচের আগেই আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস! সবকিছু পণ্ড হবে না তো?
Kolkata Weather Update: সকাল থেকে কখনও হালকা তো আবার কখনও ভারী বৃষ্টি হয়ে যাচ্ছে কলকাতা এবং শহরতলিতে। এর মধ্যেই বিকেলে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। শুধু তাই নয়, এদিন সন্ধ্যায় কলকাতার ইডেনে আইপিএলের (IPL 2025) উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচ আছে। ঝড়-বৃষ্টিতে সেটি বিঘ্নিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদরা বলছেন, বিকেলের পর কলকাতা এবং সংগলগ্ন এলাকায় পরিস্থিতি আরও দুর্যোগপূর্ণ হবে (Kolkata Weather Update) । ফলে ম্যাচ দেখতে গেলে অবশ্যই সঙ্গে ছাতা রাখার পরামর্শ আবহাওয়াবিদদের।

Kolkata Weather Update: এক নজরে কলকাতার পূর্বাভাস
শনিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোথাও ঝড় আবার কোথাও বৃষ্টি হচ্ছে। এমনকী কলকাতাতেও টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। কখনও বাড়ছে আবার কখনও কমছে। আগামী ২৪ ঘণ্টায় এই পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাসে জানাচ্ছে হাওয়া অফিস (Kolkata Weather Update) ।
শুধু তাই নয়, সারাদিনই আকাশ মেঘলা থাকবে। সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। শুধু তাই নয়, বিকেল ও সন্ধ্যার দিকে প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।
কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এর ফলে ইডেনে আইপিএল উদ্বোধন এবং ম্যাচ শেষ মুহূর্তে বাতিল হয়ে যাবে না তো? আর তা নিয়েই আশঙ্কার কাল মেঘ তৈরি হয়েছে। উদ্বেগে ম্যাচ উদ্যোক্তা থেকে সিএবি'র কর্তারাও।
Kolkata Weather Update: কমল তাপমাত্রা
আবহাওয়াবিদরা বলছেন, প্রচুর পরিমানে জলীয় বাস্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে বাংলায়। এর সঙ্গে ঝোড়ো হাওয়া বাংলায় বৃষ্টির পরিবেশ তৈরি করছে। যার জেরে আজ শনিবার এবং আগামী কাল রবিবার বৃষ্টি হবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। অন্যদিকে লাগাতার বৃষ্টিতে আজ শনিবার এক ধাক্কায় তাপমাত্রা কমল। রাতের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস কমেছে। আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি। গতকাল শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৯ থেকে ৯০ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে মাত্র ২.৫ মিলিমিটার।
Kolkata Weather Update: সেজে উঠেছে ইডেন
ইতিমধ্যে শহরে পৌঁছে গিয়েছেন শাহরুখ খান। পৌঁছে গিয়েছেন শ্রেয়া ঘোষাল সহ একঝাক তারকা। একেবারে জমকালো আইপিএল উদ্বোধনের সাক্ষী থাকবে তিলোত্তমা। সেজে উঠেছে ইডেন গার্ডেনও। উদ্বোধন শেষে আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। বৃষ্টির জেরে শুক্রবার দু'দলের প্র্যাকটিস অনেকটাই বিঘ্ন হয়েছে।












Click it and Unblock the Notifications