সারানো হচ্ছে পাইপলাইনের ফাটল, বন্ধ টালার জল-সরবরাহ

সারানো হচ্ছে পাইপলাইনের ফাটল, বন্ধ টালার জল-সরবরাহ

পাইপলাইনে ফাটল সারানোর কারণে আগামী ২৪ ঘণ্টা বন্ধ থাকবে টালার জল-সরবরাহ। পুরসভা সূত্রে জানা গিয়েছে, টালা জলাধারে দীর্ঘদিন ধরে একটি পুরনো লিকেজ ছিল এবং কোন রকমের সারাই করে কাজ চলছিল। কিন্তু এই দিন তা পুরোপুরিভাবে ফেটে যায় ফলে চারিধারে জল ছড়িয়ে পড়ে। তাই এটি পুরোপুরি ভাবে সারাই করার জন্য আগামী শনিবার কাজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফে।

সারানো হচ্ছে পাইপলাইনের ফাটল, বন্ধ টালার জল-সরবরাহ

ফলে শনিবার দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে টালার জল সরবরাহ। আগামী দু'দিনের মধ্যে কলকাতা পৌরসংস্থা থেকে এই বিষয়ে একটি নোটিফিকেশন বার করা হবে বলেও এদিন জানান ফিরহাদ।

তবে অন্যদিকে গার্ডেনরিচ থেকে যেভাবে জল সরবরাহ করা হয় তা কিন্তু করা হবে। ফলে দক্ষিণ কলকাতায় জলের সরবরাহের কোনও সমস্যা হবেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+