বিনীত গোয়েলের অপসারণ দাবি, আজ লালবাজার অভিযান বামেদের
আজ ফের পথে নামছে বামেরা। শুক্রবার লালবাজার অভিযানে নামবেন বাম নেতা কর্মী সমর্থকরা। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ করতে হবে। এই দাবি তোলা হয়েছে বামেদের পক্ষ থেকে। সেই দাবিতেই আজ লালবাজার অভিযানে যাচ্ছেন বামফ্রন্ট।
সিপিএম সহ ১৩ টি দল এই কর্মসূচিতে সামিল হচ্ছে। বামফ্রন্টের তাবড় নেতারা এদিন কর্মসূচিতে সামনের সারিতে থাকবেন। এ কথা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে লালবাজারে তরফ থেকেও পদক্ষেপ করা হচ্ছে। মিছিল অনেক আগেই আটকে দেওয়া হবে। এই কর্মসূচি নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

দিন কয়েক আগেই সিপিএম লালবাজার অভিযান করেছিল। বিশাল ব্যারিকেড টপকে সিপিএম কর্মী সমর্থকরা এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। তবে পুলিশের নজর এড়িয়ে জনা কয়েক সিপিএম কর্মী নেতা লালবাজারের সামনে পৌঁছে গিয়েছিলেন। লালবাজারে দেওয়ালে দাবি সম্মিলিত পোস্টার লাগানো হয়। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করা হয়েছিল সেখানে।
অত আঁটোসাটো নিরাপত্তা থাকার পরেও তারা পৌঁছে গিয়েছিলেন লালবাজারে সামনে। ফলে এবার আরও কড়া প্রস্তুতি নিচ্ছে লালবাজার। দুপুরে লালবাজার অভিযান বামেদের। তার আগে থেকেই কলকাতা পুলিশের তরফ প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। বেন্টিং স্ট্রিটের মুখে গার্ডরেল দিয়ে রাস্তা আটকে দেওয়া হবে। বড় প্রাচীর বিক্ষোভকারীদের আটকানোর জন্য থাকবে। এ কথা জানা গিয়েছে। এছাড়াও রণ সাজে সজ্জিত হয়ে কলকাতা পুলিশ থাকবে। জল কামান, কাঁদানে গ্যাস রাখার প্রস্তুতিও হয়েছে বলে খবর।
আরজি কর কাণ্ডে রাজ্যের রাজনীতি উত্তাল। স্বাস্থ্য ভবনের সামনে তিন দিন ধরে অবস্থান করছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ভেস্তে গিয়েছে তাদের। পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট ঘোরালো। কোনওভাবেই বাম নেতারা এই সুযোগ ছাড়তে চাইছেন না। কলকাতা পুলিশ কমিশনারের অপসারণে এবার মাঠে নামছেন বাম নেতৃত্ব।
আরজি কর কাণ্ড নিয়ে বাম নেতৃত্ব যথেষ্ট সরব। মিছিলে তাদের লোকবল হচ্ছে। রাজাবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে তাদের শক্তি জানান দিয়েছে সিপিএম নেতৃত্ব। এই পরিস্থিতিতে এবার বামফ্রন্ট একসঙ্গে রাস্তায় নামছে। লালবাজার অভিযান ঘিরে তারা আপার হ্যান্ডে থাকারা চেষ্টা করবেন। এমনই জানিয়েছেন নেতৃত্বের একটা অংশ।












Click it and Unblock the Notifications