তিন শ্রমিককে ফেরাতে উত্তরকাশীতে বাংলার প্রতিনিধি দল পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা

উত্তরকাশীতে শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে। শ্রমিকদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। ৪১ জন শ্রমিক দীর্ঘ ১৭ দিন ধরে সুড়ঙ্গের মধ্যে বন্দি হয়েছিলেন। বাংলার তিন জন শ্রমিক সেই দলে রয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার একটি বিশেষ দলকে উত্তরকাশীতে পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এক্স স্যান্ডেলে এই কথা প্রকাশ করেছেন।

পশ্চিমবঙ্গের থেকে তিন জন কাজ করতে গিয়েছিলেন উত্তরকাশীতে। কোচবিহারের বাসিন্দা মানিক তালুকদার ছাড়াও রয়েছেন হুগলি জেলার দুই বাসিন্দা। সৌভিক পাখিরা হলেন হুগলির হরিণখালির বাসিন্দা। জয়দেব পরামানিক থাকেন নিমডাঙ্গি এলাকায়। তাদের বাড়িতে রীতিমতো অসহায় পরিস্থিতি। ঘরের লোক কবে ফিরবেন? তাই নিয়ে উদ্বিগ্ন হয়ে রয়েছেন পরিবারের সদস্য, আত্মীয়রা।

তিন শ্রমিককে ফেরাতে উত্তরকাশীতে বাংলার প্রতিনিধি দল পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা

রাজ্য সরকারের পক্ষ থেকে খোঁজখবর রাখা হচ্ছে বলে খবর। স্থানীয় সরকারি আধিকারিকরা তাদের বাড়ি যাচ্ছেন। স্থানীয় বিডিওরা খোঁজখবর করছেন। পরিবারের সদস্যদের কাছে গিয়ে কথা বলছেন। কোচবিহার ও হুগলি জেলার দুই জেলাশাসক বিডিওদের মাধ্যমে যোগাযোগ করছেন পরিবারের সদস্যদের সঙ্গে। রাজ্য সরকার পাশে রয়েছেন তিন পরিবারের। তাদের মনোবল বাড়ানোর বার্তা দেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়েছে। একে একে শ্রমিকরা ওই অভিশপ্ত সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছেন। প্রাথমিক চিকিৎসা হবে তাদের। বাংলার তরফ থেকে একটি দল উত্তরকাশীতে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা সেখানে গিয়েছেন।

নয়া দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনার অফিসারের দায়িত্বে আছেন রাজদীপ দত্ত। তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তৈরি হয়েছে। সেই দল উত্তরকাশীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন৷ ওই দলে আরও তিন সরকারি আধিকারিক রয়েছেন বলে খবর৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই বার্তা দিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন এই বার্তা।

ওই তিন শ্রমিককে কীভাবে রাজ্যে ফিরিয়ে আনা যায়? সেই নিয়ে কথাবার্তা চলছে। তাদের শারীরিক অবস্থা প্রথমে জানতে হবে। শারীরিক ও মানসিক পরিস্থিতি আয়ত্তের মধ্যে থাকলে, তাদের নিয়ে আসা হবে। পরিবার পরিজনের সঙ্গেও ওই তিন শ্রমিককে কথা বলানো হবে। এমনই প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

তিন পরিবার উৎকণ্ঠার মধ্যে রয়েছে। বিপদ কাটিয়ে তারা দ্রুত ঘরে ফিরে আসুক। এই প্রার্থনাই করছেন পরিবার পরিজনেরা। কবে তারা নিজেদের বাড়িতে ফিরবেন? এখন সেটাই প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+