হাতের শিরা কাটা তিনজনেরই, রক্তে ভেসে যাচ্ছে ঘর... পুলিশ দরজা খুলতেই... রোমহর্ষক হত্যাকাণ্ড ট্যাংরায়
Tangra Unnatural Deaths: কলকাতায় রোমহর্ষক হত্যা-কাণ্ড! একই পরিবারের তিন সদস্যের রহস্যমৃত্যু। মৃতদের মধ্যে দুই মহিলা এবং একজন কিশোরী আছে বলে জানা যাচ্ছে। তাৎপর্যপূর্ণ ভাবে এই ঘটনায় পথ দুর্ঘটনায় আহত দুই মহিলার স্বামী। সম্পর্কে দুজন ভাই বলে জানা যাচ্ছে। বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ট্যাংরার অতুল শূর রোড এলাকায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। ছুটে এসেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
এমনকী ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশ কমিশনার (Kolkata police) মনোজ ভার্মা। কীভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার গভীরে পৌঁছতে লালবাজারের বিশেষ হোমিসাইড শাখার সাহায্য নেওয়া হচ্ছে। তিনজনই আত্মঘাতী হয়েছেন নাকি খুন করে দেহ রেখে দেওয়া হয় তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে (Tangra Unnatural Deaths)।

ঘটনা প্রসঙ্গে কলকাতা পুলিশ কমিশনার জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক ভাবে পারিবারক কোনও সমস্যা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থনৈতিক বেশ কিছু লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
সাত সকালে এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা যায়, আজ সকালে বাইপাস অভিষিক্তার কাছে ভয়াবহ ভয়াবহ একটি পথ দুর্ঘটনা। পিলারে ধাক্কা লেগে যায় উলটে যায় গাড়ি। সেই ঘটনায় গুরুতর আহত হন গাড়িতে থাকা দুই ভাই। পুলিশের দাবি, গাড়িতে ওই দুজন ছাড়াও আরও একজন ছিল। তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল। যদিও ঘটনার পরেই তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আর এই ঘটনার সূত্র ধরেই পুলিশ আধিকারিকরা জানতে পারেন ট্যাংরার বাড়িতে তিনজনের দেহ পড়ে আছে। সঙ্গে সঙ্গে পৌঁছে যায় ট্যাংরা থানার বিশাল পুলিশ বাহিনী। দরজা খুলতেই পুলিশ আধিকারিকরা দেখেন ঘর রক্তে ভেসে যাচ্ছে। তিনজন মহিলার দেহ ছড়িয়ে। সবারই হাতের শিরা কাটা অবস্থায় রয়েছে।
একেবারে রোমহর্ষক ঘটনা। পুলিশের একটি সূত্র বলছে, পরিবারের ছয়জনই আত্মহত্যা করার চেষ্টা করেন। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে অনেক। মহিলাদের বাড়িতে রেখে বাইরে গেলেন কেন দুই ভাই। ইচ্ছাকৃত ভাবেই কি দুর্ঘটনা ঘটানো হল? এমন বহু প্রশ্নের উত্তর খুঁজছে লালবাজারের আধিকারিকরা ((Tangra Unnatural Deaths)। ঘটনাস্থলে এসেছে পুলিশ কুকুর। পুরো এলাকা জিড়ে চলছে তল্লাশি। দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।












Click it and Unblock the Notifications