জন্মদিনের পার্টিতে গিয়ে যুবকের অস্বাভাবিক মৃত্যু, পরিবারের অভিযোগের গ্রেফতার বন্ধু
জন্মদিনের পার্টিতে গিয়ে যুবকের অস্বাভাবিক মৃত্যু, পরিবারের অভিযোগের গ্রেফতার বন্ধু
বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু যুবকের। ঘটনাটি গলফগ্রিনের। মৃত রিক্তেশ মোদকের পরিবারের অভিযোগের ভিত্তিতে বন্ধু কৌশিক মণ্ডলকে গ্রেফতার করেছে গলফগ্রিন থানার পুলিশ। মৃত যুবকের পাকস্থলিতে প্রচার অ্যালকোহল পাওয়া যাওয়ায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অতিরিক্ত মদ্যপানের জেরেই এই মৃত্যু হয়ে থাকতে পারে।

সোনার বাসিন্দা বছর উনিশের রিক্তেশ মোদক। ১৬ জুলাই বন্ধু কৌশিক মণ্ডলের জন্মদিনের পার্টিতে তাদের গরফ গ্রিনের বাড়িতে গিয়েছিল। সারারাত সেখানেই ছিল রিক্তেশ। সেখানে তারা প্রচুর মদ্যপান করে বলে অভিযোগ। এরপর অসুস্থতা অনুভব করায় রিক্তেশকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এরপর কৌশিকের পরিবারের তরফে রিক্তেশের বাড়ির লোকদের সব কিছু জানানো হয়। হাসপাতালে গিয়েছিলেন রিক্তেশের মা ও দাদা। পরে তারা কৌশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। যার জেরে বন্ধু কৌশিক মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিক্তেশের শরীরে আঘাতের কোনও চিহ্ন ছিল না। তবে তার নাক দিয়ে রক্ত পড়ছিল। রিক্তেশের দেহ ময়নাতদন্ত করা ছাড়াও, কৌশিকের বাড়ির খাবারের নমুনাও সংগ্রহ করেছে পুলিশ। তাতে বিষ আছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে। পুলিশের তরফ থেকে কৌশিত মণ্ডলের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে।
কৌশিক মণ্ডলের পরিবারের তরফে দাবি করা হয়েছে, তাদের বাড়িতে কোনও পার্টি হয়নি। সেখানে মদ্যপানও হয়নি। কেননা পরিবারের কেউ মদ্যপান করেন না। তবে রিক্তেশ সন্ধেয় তাঁদের বাড়িতে ঢোকার আগে কোথাও কিছু খেয়ে থাকলে তাঁরা তা জানেন না। কৌশিকের মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সকালে উঠে দেখেন রিক্তেশের মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছে। কেরোনা পরিস্থিতির কারণে অ্যাম্বুলেন্স ও চিকিৎসক ডাকতে দেরি হয়েছে বলে দাবি করেছএন তিনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications