অফিসেই ২ কর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ! সরগরম কলকাতা পুরসভা

দফতরের অফিসারের বিরুদ্ধেই কার্যত যৌন নির্যাতনের অভিযোগ। কলকাতা পুরসভার পরিকল্পনা ও উন্নয়ন দফতরের দুই মহিলা ইঞ্জিনিয়ার এই অভিযোগ দায়ের করেছেন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও মেয়র পারিষদ তারক সিং-এর কাছে।

দফতরের অফিসারের বিরুদ্ধেই কার্যত যৌন নির্যাতনের অভিযোগ। কলকাতা পুরসভার পরিকল্পনা ও উন্নয়ন দফতরের দুই মহিলা ইঞ্জিনিয়ার এই অভিযোগ দায়ের করেছেন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও মেয়র পারিষদ তারক সিং-এর কাছে। যদিও অভিযুক্ত অফিসার প্রকাশ তালুকদারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন প্রকাশ তালুকদারের সহকর্মীদের একাংশ।

অফিসেই ২ কর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ! সরগরম কলকাতা পুরসভা

দুই যুবতী কলকাতা পুরসভার পরিকল্পনা ও উন্নয়ন দফতরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত। তাঁদের অভিযোগ প্রকাশ তালুকদার নামে ওই এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন। পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেন। এমন কী ওই অফিসারের বিরুদ্ধে খারাপভাবে তাকানোরও অভিযোগ করেছেন ওই দুই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। নিজেদের দেওয়া অভিযোগ পত্রে স্পষ্টভাবে প্রকাশ তালুকদারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগও করেছেন।

মেয়র ও মেয়র পারিষদের কাছে অভিযোগপত্রে, দুই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলেছেন, তাঁরা মানসিক অশান্তিতে ভুগছেন। এমন কী আত্মহত্যা করার মতো জায়গাতেও পৌঁছে গিয়েছেন বলে জানিয়েছেন তাঁরা।

অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মেয়র পারিষদ নিকাশি তারক সিং। যদিও এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রকাশ তালুকদারের সহকর্মীদের একাংশের দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে। অভিযোগের বিরুদ্ধে তাঁরা মেয়র পারিষদ তারক সিং-এর সঙ্গেও দেখা করেছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+