Jadavpur: এসএফআই-তৃণমূলের বিক্ষোভে রণক্ষেত্র যাদবপুর, বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের ডাক অরূপের
শনিবার দুপুর থেকেই উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওয়েবকুপার সম্মেলন উপলক্ষ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান শিক্ষামন্ত্রীব ব্রাত্য বসু। কিন্ত শিক্ষামন্ত্রীর সামনেই তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ক্রমেই রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। ঘটনায় অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন রাজ্যের শিক্ষামন্ত্রী। পাল্টা শিক্ষামন্ত্রীর গাড়িতে এক ছাত্রের গুরুতর আহত হওয়ার অভিযোগ তোলেব বামপন্থী ছাত্র সংগঠন।
এসএফআই ও অন্যান্য বামসমর্থিত ছাত্র সংগঠনের প্রতিনিধিরা দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পোস্টার, ব্যানার হাতে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেলেও উত্তেজনা কমেনি। বরং বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছারিয়ে তা দেখা গেল যাদবপুর থানার সামনে। ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় যাদবপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করে এসএফআই। পাল্টা আসরে নামে তৃণমূলও।

যাদবপুর থানার সামনে পাল্টা বিক্ষোভ কর্মসূচি নেয় তৃণমূল। মন্ত্রী অরূপ বিশ্বাস, সাংসদ সায়নী ঘোষ সহ তৃণমূল নেতৃত্ব চলে আসলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।, দু'পক্ষের মাঝে ঢাল হয়ে দাঁড়ায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে। যাদবপুর বিশ্ববিদ্যালয় দখলের এবং গণতন্ত্র ফেরানোর হুশিয়ারি দেন অরূপ বিশ্বাস।
অরূপ বিশ্বাস বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই কোনও রকম অশান্তি করতে চাই না। যে ছাত্ররা শিক্ষকদের গায়ে হাত তোলেন তাদের আমরা ছাত্র বলে মনে করি না। বামপন্থী সংগঠনগুলিকে বলতে চাই, অশান্ত সৃষ্টি করো না। আমাদের প্রতিবাদ চলছে, চলবে। যাদবপুরে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। সেই প্রতিষ্ঠার লড়াই চলবে।
একইসঙ্গে অরূপ বিশ্বাস বলেন, আজ থেকে যাদবপুরে গণতন্ত্র ফেরানোর লড়াই শুরু হল। আমরা চাইলে বেশিদিন লাগবে না যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করতে। আগুন নিয়ে খেলতে যাবেন না। মানুষই ওদের যাদবপুর ছাড়া করেছে। শিক্ষামন্ত্রীকে হেনস্তা করা হয়েছে। তাঁকে মারা হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি। তাঁর গাড়িতে এক ছাত্রের গুরুতর আহত হওয়ার অভিযোগ ভিত্তিহীন।
এই ঘটনার জন্য আগামী সোমবার রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। এই ঘটনা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আমি আলোচনার জন্য বারবার জানিয়েছিলাম। কিন্তু ওরা নৈরাজ্য চেয়েছিল। আর সেই কারণেই এই ঘটনা। শিক্ষামন্ত্রী বলেন, উগ্র বামপন্থীদের কাণ্ড এসব। আমি বুঝলাম না, এ কোন গণতন্ত্র?" তবে আগামিদিনে আবার যাদবপুর ক্যাম্পাসে যাব। এবং সেখানে ওয়েবকুপার সম্মেলনও হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications