Kolkata Traffic: শ'য়ে শ'য়ে মানুষ সকাল থেকে ব্রিগেডমুখী! ভুলেও এই রাস্তাগুলিতে ঢুকবেন না কিন্তু

Kolkata Traffic: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ তৃণমূলের (TMC Brigade)! ছুটির দিন হলেও লক্ষাধিক মানুষের সমাগম হবে এদিন কলকাতায়। ইতিমধ্যে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেছে ব্রিগেডে। এমনকি শহর এবং শহরতলি থেকেও এক এক করে মিছিল আসছে। বেলা যত বাড়বে ততই মানুষের ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

আর সেই আশঙ্কা থেকেই আজ রবিবার সকাল থেকে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে শহরজুড়ে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কলকাতাকে ১০ টি সেক্টরে ভাগ করা হয়েছে। ব্রিগেড সহ মধ্য কলকাতাকে নিয়েই কলকাতা পুলিশের (Kolkata Traffic) এহেন পদক্ষেপ। ভোর চারটে থেকেই যান নিয়ন্ত্রণ শুরু হয়েছে শহরে।

Kolkata Traffic

যা চলবে রাত ৯ টা পর্যন্ত। বিশেষ করে আমহার্স্ট স্ট্রিট, কেশবচন্দ্র সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত রাস্তা নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি বিধান সরণি, কলেজ স্ট্রিট, ব্রেবোর্ন রোড, হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমান্ট স্ট্রিট পর্যন্ত স্ট্র্যান্ড রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, নিউ সিআইটি রোড সহ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে যান চলাচলের উপর কড়া নজর রাখা হবে। বেশ কিছু রাস্তা প্রয়োজনে নো এন্ট্রি করাও হবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে পণ্যবাহী যান চলাচলও বন্ধ থাকবে এদিন। প্রয়োজনে সাময়িক কিংবা সম্পূর্ণ ভাবে ট্রাম, টানা রিকশা জাতীয় গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বহু মানুষের ভিড় থাকবে এদিন। ফলে অন্যান্য ছুটির দিনের তুলনায় আজ রবিবার অতিরিক্ত কয়েক হাজার পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে।

তদারকিতে থাকছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন অফিসার। ড্রোনের মাধ্যমেও গোটা পরিস্থিতিতে নজরদারি রাখা হচ্ছে। অন্যদিকে ব্রিগেডের মঞ্চেও সুরক্ষা খতিয়ে দেখার কাজ করা হচ্ছে পুলিশের তরফে। স্নিফার ডগ নিয়ে এসে পরীক্ষা করা হচ্ছে গোটা এলাকার।

বলে রাখা প্রয়োজন, শিয়ালদহে ক্যাম্প খোলা হয়েছে কলকাতা পুরসভার মেয়র পরিষদ জীবন সাহার নেতৃত্বে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং দক্ষিণবঙ্গের নদীয়া উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদ থেকে তৃণমূল কর্মী সমর্থকরা সভায় যোগ দিতে শিয়ালদহ ক্যাম্প হয়ে যাচ্ছেন। ওই ক্যাম্পে খিচুরি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। আর এরপরেই মিছিল করে কর্মী সমর্থকরা ব্রিগেডে যাচ্ছেন।

অন্যদিকে হাওড়া স্টেশনেও এমন ক্যাম্প করা হয়েছে। কর্মীরা ট্রেনে করে এসে সেখানে আগে পৌঁছছেন, এরপর মিছিল করে ব্রিগেডের দিকে রওনা হচ্ছেন কর্মীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+