এ কেমন শাসন শহরের সরকারি স্কুলে
সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ২ পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি আনোয়ার শা রোডের রাজেন্দ্র শিক্ষাসদনের
সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ২ পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল।
ঘটনাটি আনোয়ার শা রোডের রাজেন্দ্র শিক্ষাসদনের।

পড়ুয়াদের মুখে রুমাল গুঁজে পিছমোড়া করে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। পড়ুয়াদের আরও অভিযোগ, গত শুক্রবার তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীরা খেয়ে যাওয়ার পর অন্য পড়ুয়াদের টেবিল মুছতে বলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। কিন্তু টেবিল মুছতে পড়ুয়ারা অস্বীকার করায় প্রধান শিক্ষিকা মারধর করেন বলে অভিযোগ।

সোমবারও পড়ুয়াদের মারধর করার অভিযোগ ওঠার পরই স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় টালিগঞ্জ থানার পুলিশ। প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আগেও একই ধরনের অভিযোগ ছিল বলে জানিয়েছেন সহ শিক্ষিকারা। আগে উনি যে স্কুলে ছিলেন সেই স্কুলেও একই কাণ্ড ঘটিয়েছিলেন বলে অভিযোগ সহশিক্ষিকাদের।

এদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি ওই শিক্ষিকার। সংবাদ মাধ্যমের সামনে তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে ওই প্রধান শিক্ষিকাকে থানায় নিয়ে যাওয়া হয়।












Click it and Unblock the Notifications