ভোটের আগেই অশান্তি শহরে, বাগুইআটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, দেবরাজ চক্রবর্তীকে ঘিরে বিক্ষোভ
ভোটের আগেই তপ্ত কলকাতা শহর। বাগুইআটির অর্জুনপুরে খুন হলেন তৃণমূল কংগ্রেস নেতা। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল বাগুইআটি অর্জুনপুর পশ্চিমপাড়া এলাকা। দফায় দফায় সংঘর্ষ ইট বৃষ্টি। এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। ঘটনাস্থলে পুলিশ আসলে কিছুটা শান্ত হয় এলাকা।
রাতে পুনরায় এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে সংঘর্ষ বাঁধে এরপরেই সঞ্জীব দাস ওরফে পটলা ইটের আঘাতে আহত হয়। তারপরেই তাকে টেনে নিয়ে এসে রাস্তায় ফেলে রড, লাঠি, ইট দিয়ে মাথায় আঘাত করা হয়পরিবারের অভিযোগ। এরপরই তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আর জি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরবর্তী সময়ে পরিস্থিত আরো জটিল হলে পুলিশকে র্যাফ নামতে হয়। এরপরেই পুলিশি আশ্বাসে উত্তেজনা কমে। যদিও চাপা উত্তেজনায় রয়েছে এলাকায়। ঘটনাস্থলে গতকাল রাত থেকে এখনো পুলিশ মত আইন রয়েছে।
এদিকে ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী পৌঁছলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। তাঁরা অভিযোগ করেছেন গতকাল রাতে বারবার দেবরাজ রায়কে ফোন করা হলেও তিনি ফোন তোলেননি। দেবরাজ ঘনিষ্ঠরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। রাতে লোডশেডিং করিয়ে বেধড়ক মারধর করা হয়েছে মৃত তৃণমূল কংগ্রেস নেতাকে। এমনও অভিযোগ করেছেন অর্জুনপুরের স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা।
সকালে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। যদিও পুলিশ দাবি করেছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু এলাকার পুলিশ সঠিক সময়ে এলে তৃণমূল কর্মীকে প্রাণে বাঁচানো যেত। কিন্তু পুলিশকে খবর দেওয়ার পরেও সেটা করেনি পুলিশ।












Click it and Unblock the Notifications