Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ্যসভায় প্রার্থী বাছাইয়ে চমক মমতার! পিছনে তৃণমূলের কোন অঙ্ক

রাজ্যসভার চার আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো এবার চারজনের মধ্যে তিনজনকে বদল করেছেন। যে তিনজনকে বদল করে নতুন তিনজনকে এনেছেন, তাঁদের সবাই মহিলা। তাঁদের মধ্যে একজন সাংবাদিকও বটে। সেই সাংবাদিকের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় একবার ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠান ত্যাগ করেছিলেন।

এবার সেই সাংবাদিককে প্রার্থী করে বড় চমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি লোকসভা ভোটের আগে সংখ্যালঘু, মতুয়াদের গুরুত্ব দিতে চেয়েছেন। এছাড়াও রাজ্যসভায় তিনি দলের মহিলা প্রতিনিধি বাড়িয়ে দিতে চেয়েছেন এক ধাক্কায়।

মমতা বন্দ্যোপাধ্যায়

রয়েছে অবাঙালি সংখ্যালঘু মুখ
রাজ্যের অবাঙালি সংখ্যালঘুদের মধ্যে তৃণমূলের প্রভাব রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, এবারও নাদিমুল হককে রেখে দিয়ে তিনি অবাঙালি সংখ্যালঘু মুখকেই গুরুত্ব দিলেন। প্রসঙ্গত নাদিমুল হক এদিনে তৃতীয়বারের জন্য রাজ্যসভার মনোনয়ন পেলেন। ২০১২ থেকে তিনি সাংসদ থাকলেও রাজ্যসভায় তাঁকে সেরকম সরব হতে দেখা যায়নি। তারপরেও তৃণমূল নেতৃত্ব তাঁর প্রতি সদয়। নাদিমুল হক যেমন একটি উর্দু দৈনিকের সম্পাদক, তেমনই তিনি পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমির চেয়ারম্যান।

গুরুত্ব মতুয়া সমাজকে
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, লোকসভা নির্বাচনের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বালা ঠাকুরকে রাজ্যসভায় পাঠিয়ে মতুয়া সমাজকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি তাঁদেরকে বার্তা দিতে চাইলেন। প্রসঙ্গত মমতা বালা ২০১৫ সালের উপনির্বাচনে জিতে তৃণমূলের সাংসদ হয়েছিলেন। কিন্তু ২০১৯-এর লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুরের কাছে হেরে যান। এই সিদ্ধান্তের মাধ্যমে বিজেপির দিকে হেলে থাকা মতুয়া ভোট পুনরুদ্ধারও মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য কিংবা অঙ্ক, তা যাই হোক না কেন।

নাগরিক সমাজের প্রতিনিধি
রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক বলতে সাংবাদিক সাগরিকা ঘোষ। তিনি সাংবাদিক রাজদীপ সারদেশাইয়ের স্ত্রী। দিল্লির স্টিফেন কলেজে স্নাতকস্তরের পড়াশোনা। উচ্চশিক্ষা অক্সফোর্ডে। তারপরে জাতীয় স্তরের বিবিন্ন সংবাদ মাধ্যমে সম্পাদনার দায়িত্ব সামলানো। ইতিমধ্যে তিনি প্রয়াত দুই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও অটল বিহারী বাজপেয়ীর জীবনীকার। অর্থাৎ তিনি নাগরিক সমাজের পরিচিত মুখ।

ভরসা পুরনোর ওপরে
২০২১-এর বিধানসভা নির্বাচনে জয়ের পরে মানস ভুঁইয়া রাজ্যসভার আসন ছেড়ে দেওয়ায়, সেখানে রাজ্যসভায় গিয়েছিলেন সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেব। এরপর ২০২৩-এ তাঁর মেয়াদ শেষ হলে তঋণমূল তাঁকে প্রার্থী করেনি। কিন্তু লোকসভা ভোটের আগে তাঁকে ফের রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সূত্রে খবর, রাজ্যসভায় সুস্মিতা দেবের কাজে খুশি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে পুরনোতেই আস্থা রেখেছেন তিনি।

মহিলা অনুপাত বৃদ্ধি
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপে রাজ্যসভায় তৃণমূল সাংসদদের মধ্যে মহিলা অনুপাত বাড়ানোর চেষ্টা করেছেন। বিধানসভায় তৃণমূল সদস্যের ৩৩ শতাংশের বেশি মহিলা। লোকসভায় তৃণমূল সাংসদদের মধ্যে ৪২ শতাংশ মহিলা। সেখানে রাজ্যসভায় ১৩ জনের মধ্যে মাত্র দু'জন মহিলা ছিলেন। দোলা সেন ও মৌসম নূরের সঙ্গে সেই সংখ্যা যোগ করলে এবার তা পাঁচে পৌঁছে যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+