Sovan Ratna Divorce: শোভনের হয়ে লড়ায় কল্যাণের মেয়েকে 'অশোভন' মেসেজ! রত্নার বিরুদ্ধে মামলায় হাঁটলেন TMC সাংসদ
Sovan Ratna Divorce: হাইকোর্টে চলছে রত্না চট্টোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদ মামলা। শুক্রবারই হাইকোর্টে শোভনের হয়ে ওকালতি করতে এসে রত্নার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। আর এবার কুরুচিকর মন্তব্য ও হেনস্থার অভিযোগে রত্নার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ কল্যাণ।
অভিযোগ, বিচ্ছেদ মামলায় শোভন চট্টোপাধ্যায়ের হয়ে হাইকোর্টে সওয়াল করায় রত্না চট্টোপাধ্যায়ের কোপে পড়েছেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার আদালতের উল্লেখ পর্বে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ," শুক্রবার রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সওয়াল করেছি। তারপর থেকে তিনি প্রেস কনফারেন্স করে আমার নামে অসম্মানজনক মন্তব্য করছেন।"

বিচারপতি বলেন, এর জন্য এই আদালত কী করতে পারে? কল্যাণ পাল্টা বলেন, "আমি একজন সিনিয়র আইনজীবী। এতদিনের কর্মজীবনে এই ঘটনা আগে ঘটেনি। আমাকে আদালতের সুরক্ষা দেওয়া উচিত। আলিপুর আদালতেও ঠিক এই জিনিস করা হয়েছে। আমার মেয়ের নামেও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে।" শুনে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি। আগামী ২৮ ফেব্রুয়ারি এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের এজলাসে।
এদিন রত্না চট্টোপাধ্যায়ের পক্ষে একজন জুনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন। তিনি বলেন, কোনও অপমানজনক মন্তব্য করা হয়েছে বলে তাদের কাছে সেরকম তথ্য নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, "আমি দ্বিচারিতা করছি বলেছেন। কি ধরনের আচরণ এগুলো? কেউ ওনার বিরুদ্ধে সওয়াল করতে পারবে না? কেউ সাক্ষ দিতে পারবেন না?"
কল্যাণের আরও অভিযোগ, "৪৩ বছর ধরে প্র্যাকটিস করছি। আমি অনেক থ্রেট সহ্য করেছি। কিন্তু এই রকম অসম্মানজনক কথা শুনিনি। আমার মেয়ের ফোনে অশালীন ভাষায় মেসেজ পাঠানো হচ্ছে। কি হচ্ছে এসব? আমি আমার প্র্যাকটিসের জায়গায় সারাজীবন পরিষ্কার।"
প্রসঙ্গত গত শুক্রবারই আদালতে কল্যাণ বলেন, "রত্না শুধু ড্রামা করে। আদালতে আসতে বললে আসে না। একজন বিধায়ক কি ভাষা বলেছেন আদালতে বলতে পারবনা। মামলা টেনে নিয়ে যাচ্ছ কেন। ভাই যদি খুব বড় সাক্ষী হয় তাহলে কেন সে সাক্ষ্য দিতে আসে না। শুধু দিন পিছিয়ে যাচ্ছে। হয় রত্না আসেনি নাহলে সাক্ষী। শুধু রত্না কেন, আমি এদের পরিবারের ইতিহাস ভুগোল জানি।"
নিম্ন আদালতেই ডিভোর্স মামলা চলছিল শোভন ও রত্নার। সেখানে সাক্ষ্য গ্রহণের জন্য আরও বেশ কিছু লোকের সাক্ষ্য নেওয়ার আর্জি জানান রত্না। নিম্ন আদালত সেই আর্জি নাকচ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসেন রত্না। মামলায় সবাইকে কিছুটা অবাক করে দিয়ে শোভনের হয়ে মামলা করতে আসেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই আদালতে তৃণমূল বনাম তৃণমূল!
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications