রাজভবনে শপথে না, বিধানসভাতেই আজ অপেক্ষায় থাকবেন সায়ন্তিকারা
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন রাজভবনে শপথ নেবেন না। তাঁরা বিধানসভাতেই শপখ নেবেন। রাজভবনে পাল্টা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক। বুধবার তারা বিধানসভাকতেই দুপুর ১২টা থেকে বিকেল চারটে পর্যন্ত শপথ গ্রহনের জন্য অপেক্ষা করবেন বলে জানিয়েছেন।
গতকাল রাজভবনের পক্ষ থেকে সায়ন্তিকা এবং রেয়াল হোসেনকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে তাঁরা যেন রাজভবনে এসে শপথ নেন। উদারহণ হিসেবে বলা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজভবনে গিয়ে শপথ নিয়েছিলেন। সেই চিঠির জবাবেই সায়ন্তিকারা জানান যে তাঁরা রাজভবনে নয় বিধানসভাতেই শপথ নেবেন। কারণ বিধায়কদের শপথ বিধানসভাতেই হয়ে থাকে।

লোকসভা ভোটের সঙ্গেই রাজ্যের দুই কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয়েছিল। বিরাটি এবং ভগবানগোলা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী। দিল্লিতে সাংসদদের শপথ হয়ে গেলেও রাজ্যে এখনও দুই বিধায়ক শপথ নিতে পারেননি। তার কারণ রাজ্য রাজ্যপাল সংঘাত বলে মনে করা হচ্ছে। দুদিন আগে বরানগরের নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন।
চিঠিতে সায়ন্তিকা লিখেছিলেন যে শপথ এখনও না হওয়ার কারণে এলাকার কোনও কাজ তিনি করতে পারছেন না। তাই রাজ্যপাল যদি দ্রুত তাঁদের শপথ গ্রহণ করান। রাজ্যপালের কাছে এই চিঠি যাওয়ার পর তার পরের দিনই পাল্টা রাজভবনের পক্ষ থেকে সায়ন্তিকা এবং রেয়াত হোসেনকে চিঠি পাঠানো হয়। তাতে রাজভবনে গিয়ে শপথ গ্রহণের কথা বলা হয়েছিল তাঁদের।












Click it and Unblock the Notifications