আরজি কর কাণ্ডে সিবিআই জেরার মুখে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ
একের পর এক ব্যক্তিকে জেরা করছেন সিবিআই আধিকারিকরা। আরজি কর কাণ্ডে তদন্তের জাল আরও অনেক দূর বিছিয়েছেন তদন্তকারীরা। এমনই মনে করা হচ্ছে। এই অবস্থায় বিধায়ক নির্মল ঘোষ সিজিও কমপ্লেক্সে হাজির হলেন।
সোমবার সকালেই নির্মল ঘোষ পৌঁছে গিয়েছেন সিজিও কমপ্লেক্সে। তাঁর সঙ্গে কথা রয়েছে আধিকারিকদের। তাই তিনি সিজিও কমপ্লেক্সে গিয়েছেন। এ কথাই জানিয়েছেন তিনি। নির্মল ঘোষের এলাকাতেই আরজি কর হাসপাতালের তরুণীর বাড়ি। তাঁর এলাকার ঘটনা। তাই তাঁরও কথা থাকবে। এমনই ইঙ্গিত করেছেন নির্মল ঘোষ।

গতকাল রবিবার পানিহাটি শ্মশানের ডোমদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দীর্ঘ সময় তাদের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। পানিহাটি শ্মশানে নির্যাতিতার মৃতদেহ দাহ করা হয়েছিল। পুলিশ সেই সময় ঘিরে রেখেছিল শ্মশান এলাকা। বাইরের লোকজনকে যাতায়াত করতে দেওয়া হচ্ছিল না রাস্তা দিয়ে।
পুলিশ তরুণীর মৃতদেহ আগে দাহ করতে বলে। সেই সময় শ্মশানে দুটি মৃতদেহ লাইনে ছিল। সেই মৃতদেহ দুটির আগে তরুণীর মৃতদেহ সৎকার করা হয়। এই কথাও একাধিক সংবাদ মাধ্যমে পানিহাটি শ্মশানের ডোমেরা জানিয়েছেন। এবার সিবিআই মুখে পড়েছেন তারা। তৃণমূলের লোকজনও সেই রাতে শ্মশানে উপস্থিত ছিলেন। এ কথা জানা গিয়েছে।
এবার আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ এবং খুনের মামলায় পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে তলব করা হয়। যদিও তলবের বিষয়ে কিছু সরাসরি বলেননি তৃণমূল বিধায়ক। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নির্যাতিতার মৃতদেহ তাঁর সোদপুরের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তখন মৃতদেহ শ্মশানে পোড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল নির্মল ঘোষ।
শ্মশানে বিধায়কের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। আগে আরজি কর হাসপাতালেও তাঁর উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। শ্মশানে সেই রাতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন এই নির্মল ঘোষ৷ তাঁর অনেক অনুগামীও সেদিন রাতে শ্মশানে উপস্থিত ছিলেন৷ সেই কথাও শোনা গিয়েছে৷ একজন বিধায়ক এভাবে শ্মশানে উপস্থিত থাকতে পারেন কি? সেই প্রশ্ন উঠেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে আগাগোড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিত করেছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে নির্মল ঘোষ সেখানে পুরো সময় উপস্থিত ছিলেন।
এমনই বেশ কিছু ছবি আগেই সিবিআইয়ের হাতে এসে পৌঁছেছিল। তখন থেকেই সিবিআই এর নজরে ছিল নির্মল ঘোষ। যার জন্য বারবার ঘোলা থানার আইসিকে তলব করা হয়েছিল। তিনি গড়হাজির ছিলেন। এরপরই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকী সেদিনের শ্মশানের ভিডিও ফুটেজ দেখা হয়। সিবিআইয়ের পক্ষ থেকে তারপরেই তলব করা হয়।
-
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications