'দলের আগে আমার কমিউনিটি, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই', মমতার মন্ত্রীকে শোকজের জবাবে লিখলেন বিদ্রোহী হুমায়ূন
TMC Mla Humayun Kabir: কোনও ভাবেই দলের শৃঙ্খলাভঙ্গ হয়নি। ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। শোকজের জবাবে পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়কে এমনটাই জানালেন হুমায়ূন কবীর। শোকজের জবাব দিতে আগামী সোমবার পর্যন্ত সময় চেয়েছিলেন। কিন্তু আজ শনিবার সকালেই রাজ্যের মন্ত্রীর হোয়াটস অ্যাপে শোকজের জবাব পাঠিয়ে দেন ভরতপুরের বিধায়ক।
জানা গিয়েছে, এক পাতার শোকজের জবাবে শীর্ষ নেতৃত্বকে দু'পাতার চিঠি পাঠিয়েছেন। যেখানে ক্ষমা চাওয়ার কোনও প্রশ্ন নেই তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি। শুধু তাই নয়, ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই বলেও দাবি প্রাক্তন মন্ত্রীর (TMC Mla Humayun Kabir) ।

TMC Mla Humayun Kabir: আর কী বলছেন হুমায়ূন?
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভরতপুরের বিধায়ক বলেন, শুক্রবার রাত শোভনদেববাবুর সঙ্গে কথা হয়। এরপরেই শোকজের জবাব দিয়েছি। দু'পাতার জবাব দিয়েছি। শোভনদেববাবু যে হোয়াটস অ্যাপ নম্বর থেকে শো কজ় চিঠি পাঠিয়েছিলেন সেখানেই পাঠিয়ে দেওয়া হয়েছে জবাব।
তৃণমূল নেতার কথায়, আমার বক্তব্যের জন্য তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে জানানো হয়। সেই জবাব দিয়েছি। দলের শৃঙ্খলা কোনও ভাবেই আমি ভেঙ্গেছি তা মনে করি না। এমনকী দলকে নিয়েও কোনও মন্তব্য করা হয়নি বলেও এদিন মন্তব্য করেন হুমায়ূন।
তাঁর কথায়, কেন বিতর্কিত মন্তব্য করেছি সেই ব্যাখ্যা শোকজের জবাবে দেওয়া হয়েছে। কার্যত বাধ্য হয়েই বলেছি। তবে নিজের বক্তব্য থেকে সরে আসার কোনও প্রশ্ন নেই বলেও ওই সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানান বিধায়ক।
শুধু তাই নয়, দলের আগে আমার কমিউনিটি আগে। দলের কথা অবশ্যই শুনব। তবে আমার জাতিকে নিয়ে কেউ কিছু বলবে, আর তা শুনে হুমায়ূন কবীর চুপ করে বসে থাকবে তা কখনও হবে বলেও কার্যত ফের একবার হুঁশিয়ারি শোনা যায়। এমনকী এক্ষেত্রে দল যা খুশি করতে বলেও মন্তব্য করেন।
TMC Mla Humayun Kabir: ঠূসো মারার হুমকি
২৬ শে জিতলে শাসকদলের সংখ্যালঘু বিধায়কদের বিধানসভা থেকে চ্যাংধোলা করে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। এই ইস্যুতে পাল্টা জবাব দিতে গিয়ে বিতর্ক বাড়ান হুমায়ূন। চ্যাংধোলার পাল্টা বিরোধী দলনেতাকে 'ঠুসো মারার' হুঁশিয়ারি দেন। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। ক্ষমা চাওয়ার দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। এরপরেই ভরতপুরের বিধায়ককে শোকজের চিঠি পাঠানো হয়।












Click it and Unblock the Notifications