সিবিআইয়ের হাতে গ্রেফতার কেষ্ট, কী ব্যবস্থা নিচ্ছে দল? সাংবাদিক বৈঠকে জানালেন চন্দ্রীমা

সিবিআইয়ের হাতে গ্রেফতার কেষ্ট, কী ব্যবস্থা নিচ্ছে দল? সাংবাদিক বৈঠকে জানালেন চন্দ্রীমা

১২ ঘণ্টা হতে চল বীরভূমের বেতাজ বাদশা এখন সিবিআই হেফাজতে। তার পরেও টিএমসি জেলা সভাপতি পদে রয়েছেন তিনি। অনুব্রতর গ্রেফতারির পরেই তাই প্রশ্ন উঠতে শুরু করেছিল এবার কেষ্টকে নিয়ে কী পদক্ষেপ করবে দল। শেষে সন্ধেবেলা সাংবাদিক বৈঠক করে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, এখনই দল অনুব্রত মণ্ডলকে নিয়ে সিদ্ধান্ত জানাবে না। দলে শৃঙ্খলা কমিটি রয়েছে। তাঁরা যথাসময়ে সিদ্ধান্ত নেবে। সেই সঙ্গে তিনি ফুটনোটে জানিয়ে দিয়েছেন দল কোনো অন্যায়কে সমর্থন করে না। মানুষকে ঠকালে দল সমর্থন করবে না।

দল অন্যায়কে সমর্থন করে না

দল অন্যায়কে সমর্থন করে না

দল কোনো দুর্নীতি সমর্থন করে না। অনুব্রতর সিবিআই গ্রেফতারির পর সাংবাদিক বৈঠক করে পরোক্ষে বুঝিয়ে দিলেন টিএমসি নেত্রী চন্দ্রীমা ভট্টাচার্য। কেষ্টর দায় যে আগেই ঝেড়ে ফেলেছে টিএমসি তা অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছিল এসএসকেএমের ফিট সার্টিফিকেট দেওয়ার দিনই। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছিল সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পরেও কেন টিএমসি তাঁকে বীরভূম জেলা সভাপতি পদে রেখেছে। তারপরেই সাংবাদিক বৈঠক করেন চন্দ্রীমা ভট্টাচার্য।

কী জানালে চন্দ্রীমা

কী জানালে চন্দ্রীমা

দলের প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তীকে নিয়ে সন্ধে বেলা সাংবাদিক বৈঠক করেন টিএমসি নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য। েসই বৈঠকে চন্দ্রীমা ভট্টাচার্য অনুব্রতর প্রশ্নে বলেন যথা সময়ে সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হবে। দলে শৃঙ্খলারক্ষা কমিটি আছে। তাঁরাই যথার্থ সময়ে সিদ্ধান্ত নিয়ে জানাবেন।। তিনি আরো জানিয়েছেন, 'আমাদের দল থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, কোনও অনৈতিক বা দুর্নীতিযুক্ত কাজ কখনওই সমর্থন করি না। এ নিয়ে আমাদের জিরো টলারেন্স নীতি স্পষ্ট করে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী পরিষ্কার বলে দিয়েছেন, মানুষকে ঠকিয়ে কেউ যদি কিছু করে থাকেন তাঁকে দল সমর্থন করে না।'

জেলায় জেলায় মিছিল

জেলায় জেলায় মিছিল

জেলায় জেলায় আগামীকাল পথে নামবে টিএমসি কর্মী সমর্থকরা। তাঁরা ইডি-সিবিআইয়ের মত কেন্দ্রীয় সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইডি সিবিআইয়ের মত কেন্দ্রীয় সংস্থাগুলি নিরপেক্ষতা হারাচ্ছে। কেবল মাত্র বিরোধীদের বিরুদ্ধেই কাজ করছে ইডি সিবিআই। বিজেপির লোকেদের বিরুদ্ধে কিছু করা হচ্ছে না। দুর্নীতি প্রশ্ন যদি হয় তাহলে কেন বিজেপি নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ হবে না। তাঁদের বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ করেছে। এই িনয়ে সরব হয়েছে চন্দ্রীমা ভট্টাচার্য।

শুভেন্দুকে নিশানা

শুভেন্দুকে নিশানা

এদিেনর সংবাদিক বৈঠকে চন্দ্রীমা ভট্টাচার্য সরাসরি শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন। তিনি বলেছেন কেন শুেভন্দু অধিকারীর বিরুদ্ধে পদক্ষেপ করছে না ইডি সিবিআই। সারদা কাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেছেন সুদীপ্ত সেন নিজে। িতনি নিজে চিঠি দিয়েছেন। তারপরেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হচ্ছে না বলে প্রশ্ন তুলেছেন চন্দ্রীমা ভট্টাচার্য। তাঁর আরো অভিযোগ,' কেন্দ্রের শাসকদলের লোক নন এমন কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে উঠে পড়ে লাগা হবে। অথচ শাসকদলের কারও বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাঁদের ডাকা হবে না। এই মনোভাব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষতা নষ্ট করছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+