নাম সংকীর্তনে মাতলেন ফিরহাদ! জয় শ্রীরাম নিয়ে দিলেন নতুন ব্যাখ্যা
জয় শ্রীরাম স্লোগানের মধ্যেই নিজের বিধানসভা কেন্দ্রে নাম সংকীর্তনে অংশ নিলেন কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদহাকিম। এদিন তিনি জয় শ্রীরাম নিয়ে নতুন ব্যাখ্যা দেন।
জয় শ্রীরাম স্লোগানের মধ্যেই নিজের বিধানসভা কেন্দ্রে নাম সংকীর্তনে অংশ নিলেন কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ
হাকিম। এদিন তিনি জয় শ্রীরাম নিয়ে নতুন ব্যাখ্যা দেন। তিনি বলেন, রামের নাম মন্দিরে ব্যবহার হয়। কিন্তু এখানে তা নিয়ে পেশি শক্তির আস্ফালন করা হচ্ছে।

নাম সংকীর্তনে মাতলেন ফিরহাদ
জয় শ্রীরাম স্লোগানের মধ্যেই নিজের বিধানসভা কেন্দ্রে নাম সংকীর্তনে অংশ নিলেন কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। গার্ডেনরিচের দইঘাটে তিনি এদিন গিয়েছিলেন। সূত্রের খবর অনুযায়ী, আগে থেকেই আমন্ত্রণ জানানো হয়েছিল স্থানীয় বিধায়ককে।

জয় শ্রীরাম নিয়ে দিলেন নতুন ব্যাখ্যা
জয় শ্রীরাম স্লোগান নিয়ে নতুন ব্যাখ্যা দিলেন কলকাতার মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেন, জয় শ্রীরাম স্লোগানে আপত্তির কিছু নেই।
কিন্তু বাংলায় যা করা হচ্ছে পেশিশক্তির আস্ফালন করা ছাড়া আর কিছুই নয়। যা বাংলার কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে মেলে না। তিনি বলেন রামের নাম মন্দিরে করা হয়। কিন্তু এখানে তা নিয়ে মস্তানি করা হচ্ছে।

ঘুরে দাঁড়াতে চাইছে তৃণমূল
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, ভোটের ফলে চাপে পড়ে গিয়েছে তৃণমূল। জয় শ্রীরাম স্লোগান নিয়ে মুখ্যমন্ত্রীর আচরণে সমালোচনাও চলছে সোশ্যাল
মিডিয়ায়। সেই জায়গা থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে তৃণমূল। মুখ্যমন্ত্রী ও তৃণমূলের নেতা-মন্ত্রীরা স্লোগানে রেগে যাচ্ছেন দেখে, আরও বেশি কররে জয় শ্রীরাম স্লোগান
নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। সেই দিক থেকে ফিরহাদ হাকিমের জয় শ্রীরাম ব্যাখ্যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ।












Click it and Unblock the Notifications