রাজ্যপালের কাছে তিন দাবি! এপিক কার্ডে ভোট করাতে পরবর্তী পরিকল্পনা ঘোষণা শুভেন্দু অধিকারীর

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের নতুন ট্রেন্ড হিন্দুদের ভোটদানে বাধা দেওয়া। এদিন একশো জন ভোট দিতে না পারা সহ-নাগরিককে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর রাজভবনের বাইরে করা সাংবাদিক সম্মেলনে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা বলেন, রানাঘাট দক্ষিণ, বাগদাই নয় কলকাতার মানিকতলাতেই হিন্দু ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। যা অ্যালার্মিং বলেও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, এদিন বিষয়টি রাজ্যপালকে জানানো হয়েছে।

suvendfu adhikari

রাজ্যপালের কাছে দাবি

  • বিরোধী দনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি রাজ্যপালের কাছে তিনটি জিনিস চেয়েছেন। তিনি বলেছেন, ডায়মন্ড হারবারের ডায়মন্ডহার, ফলতা, ক্যানিং পশ্চিম, মিনাখা, বাদুরিয়া, হাড়োয়া, আর চারটি উপনির্বাচনের যে কোনও হিন্দু গ্রাম কিংবা রায়গঞ্জের যে কোনও ওয়ার্ডে গিয়ে এই অভিযোগের সত্যতা যাচাই করতে অনুরোধ করেছেন।
  • পাশাপাশি যাঁদেরকে নিয়ে তিনি এদিন দেখা করতে গিয়েছিলেন, রাজভবনে, তাঁদেরকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করতে হবে রাজ্যপালকে। তিনি বলেছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে বলা হবে, দেখুন পশ্চিমবঙ্গে কী চলছে। তিনি বলেন, এই জিনিস যদি বন্ধ না হয়, তাহলে সব নির্বাচনেই এক জিনিস করা হবে।
  • শুভেন্দু অধিকারী প্রশ্ন করেছেন, ভারতের কোন রাজ্যে ইভিএমে একটি দলের প্রতীক ছাড়া সব প্রতীকের ওপরে সেলুটেপ লাগিয়ে দেওয়া হয়? কোন রাজ্যেই বা তৃণমূলের প্রতীকে আতড় ঢালা হয়?

নির্বাচন কমিশনেও দরবার

  • বিরোধী দলনেতা এদিন জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছেও যাবেন। মেল করে সময় চাইবেন। সঙ্গে ভোট দিতে পারেনি এমন পাঁচজনকে নিয়ে যাবেন। এছাড়া নির্বাচন কমিশনের উদ্দেশে তাঁর দাবি ওয়েব কাস্টিংয়ের অ্যাক্সেস সব প্রার্থীকে দিতে হবে। গণনা লাইভ করতে হবে। কেন্দ্রীয় বাহিনীকে এপিক কার্ড দেখার অধিকার দিতে হবে।

শুভেন্দু অধিকারীর অভিযোগ

  • বিরোদী দলনেতা এদিন অভিযোগ করেন, চার উপনির্বাচনে কোথাও এপিক কার্ডে ভোট হয়নি। স্লিপে ভোট হয়েছে।
  • তৃণমূল নেতা আনসার রায়গঞ্জে ভোট করিয়েছে। চাপড়া আর চাকদা তেকে লোক গিয়ে রাণাঘাট দক্ষিণে ভোট করিয়েছে।
  • বেলেঘাটা থেকে রাজু নস্কর ও শচিনরা মানিকতলায় গিয়ে ভোট করিয়েছে।
  • এছাড়া একটা দুটো নয়, কেন্দ্র পিছু আটটা ডামি প্রার্থী দাঁড় করিয়ে তাদের নামে বুথে এজেন্ট বসিয়েছে। আর এই আটজন বুথের ভিতরে গুণ্ডামি করেছে বলেও অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।
  • ডালখোলা, ইটাহার, চাকুলিয়া থেকে সরকারি কর্মীদের রায়গঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+