ব্রিগেডে গীতা পাঠের আসরে চিকেন প্যাটিস বিক্রেতাদের হেনস্থা ও মারধরের অভিযোগে গ্রেফতার ৩

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের অনুষ্ঠানে দুই চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার তিন। ময়দান থানায় দায়ের হওয়া দুটি অভিযোগ জমা পড়েছিল।

তার ভিত্তিতেই গতকাল রাতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃত তিনজন ৭ ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 'সনাতন সংস্কৃতি সংসদ' আয়োজিত 'পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ' অনুষ্ঠানে গিয়েছিলেন। কলকাতার তপসিয়া ও হুগলির আরামবাগের বাসিন্দা অভিযোগকারীরা সেখানে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন।

অভিযোগ, একদল যুবক আমিষ খাবার বিক্রি নিয়ে প্রশ্ন তুলে তাঁদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে এবং হামলা চালায়। হামলাকারীরা তাঁদের সব পণ্য ছুঁড়ে ফেলে দেয় ও কান ধরে ওঠবস করিয়েছিল বলে অভিযোগকারীরা জানান।

ঘটনার একটি ভিডিও নেট-দুনিয়ায় ভাইরাল হয়। অভিযোগ ও ভাইরাল ভিডিও ফুটেজ খতিয়ে দেখেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। অভিযুক্তদের ঘনিষ্ঠদের পাল্টা দাবি, ওই চিকেন প্যাটিস বিক্রেতারা মিথ্যা কথা বলে বিক্রি চালাচ্ছিলেন। ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছে, নিরামিষ বলে দাবি করা প্যাটিসের ভিতর চিকেন ছিল। এরপরই তাঁদের উপর চড়াও হয় অভিযুক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+