এবার প্রতীকী অনশনে কলকাতা পুরসভার চিকিৎসকরা

এবার আন্দোলনের পথে কলকাতা পুরসভার চিকিৎসকরা। আজ শুক্রবার প্রতীকী অনশন কর্মসূচিতে যোগ দিলেন তারা। পুরসভার চিকিৎসক তপব্রত রায়কে আটক করেছিল পুলিশ। সেই ঘটনার প্রতিবাদেই এবার আন্দোলনের পথে চিকিৎসকরা।

কলকাতা পুরসভার চিকিৎসকদের দেওয়া ডেডলাইন শেষ। এবার প্রতীকী অনশনে কলকাতা পুরসভার চিকিৎসকরা। আজ শুক্রবার সমস্ত পুর স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চলবে প্রতীকী অনশন। আগামী কাল শনিবার পুর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হতে পরে পুর চিকিৎসকদের। এই কথা শোনা গিয়েছে।

doctors

কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত রায় রেড রোডে পুজোর কার্নিভাল ডিউটিতে ছিলেন। সেই সময় তিনি একটি টি শার্ট পরেছিলেন। যাতে শিরদাঁড়া আঁকা ছিল। এছাড়াও তিনি প্রতীকী অনশনকারী ব্যাজও লাগিয়েছিলেন। কলকাতা পুলিশের পক্ষ থেকে তাঁকে ধরা হয়। ময়দান থানায় ওই দিন বিকেলে নিয়ে আসা হয়েছিল।

কী কারণে তাঁকে থানায় নিয়ে আসা হয়েছে? সেই বিষয়ে সঠিক কোনও তথ্য পুলিশ দিতে পারেনি। চিকিৎসকরা ময়দান থানায় উপস্থিত হয়েছিলেন। বিক্ষোভ দেখানো শুরু হয় ময়দান থানার বাইরে। কয়েক ঘন্টা পরে তপোব্রত রায়কে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হয়। তবে কলকাতা পুরসভার চিকিৎসক সংগঠন এই বিষয়কে ভালো চোখে নেয়নি। কলকাতা পুলিশের পক্ষ থেকে কোনও ক্ষমা চাওয়া হয়নি। কলকাতা পুরসভার পক্ষ থেকেও এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি৷

কেন পুর কর্তৃপক্ষ চুপ? কেন তারা কোনও কথা বলছে না? সেই প্রশ্ন উঠেছে। চিকিৎসকদের তরফ থেকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। তার মধ্যে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে কর্তৃপক্ষকে। না হলে তাঁরা অনশন আন্দোলনে সামিল হবেন। এই কথাও জানানো হয়। ৪৮ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। কিন্তু কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা - কারোর পক্ষ থেকেই এই বিষয়ে কোনও বক্তব্য রাখা হয়নি। তাই এবার আন্দোলনের পথেই পুরসভার চিকিৎসকরা।

অন্যদিকে এফআইআর বাতিল চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ডাক্তার তপোব্রত রায়। সম্পূর্ণ মামলা বাতিল চেয়ে দায়ের হয়েছে রিট পিটিশন। মঙ্গলবার রেড রোডের কার্নিভালের অনুষ্ঠান থেকে পুরসভার চিকিৎসক তপোব্রত রায়কে আটক করে কলকাতা পুলিশ। গ্রেফতার করা হলেও কয়েক ঘণ্টার মধ্যেই ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+