যাদবপুরেও কেতুগ্রামের চিত্র! প্রিসাইডিং অফিসার বলছেন দেখেননি
কেতুগ্রামের চিত্র দেখা গেল যাদবপুরে। সকাল থেকে এক মহিলাকে শহিদ স্মৃতি কলোনির বুথে দেখতে পাওয়া যায়।
কেতুগ্রামের চিত্র দেখা গেল যাদবপুরে। সকাল থেকে এক মহিলাকে শহিদ স্মৃতি কলোনির বুথে দেখতে পাওয়া যায়। অভিযোগ তিনি ভোটারদের প্রভাবিত করছেন। যদি সেই মহিলার দাবি তিনি দুর্বলদের সাহায্য করছেন। আর প্রিসাইডিং অফিসার বলছেন, তিনি বিষয়টি দেখেননি।

যাদবপুরের শহিদ স্মৃতি কলোনির ১৩৬ নম্বর বুথ। এদিন সকালের দেখতে পাওয়া যায় বুথের মধ্যে আগন্তুক মহিলাকে। সাংবাদিকদের কাছে তিনি নিজেকে শম্পা বলে পরিচয় দেন। কোনও দলের তিনি, প্রশ্ন করায় জানান, কোনও দলের তিনি নন। নিজের ভোট দেওয়ার পর দুর্বলদের সাহায্য করছেন। পরবর্তী সময়ে বুথ থেকে বাইরে বেরোলেও লাইনে দাঁড়ানো ভোটারদের সঙ্গে কথা বলতে দেখা যায়।
ওই বুথের প্রিসাইডিং অফিসার মহঃ মনিরুদ্দিন মোল্লা জানিয়েছেন, তাঁর অজান্তেই ওই মহিলা ঢুকে পড়েছেন। কখন ঢুকেছেন তিনি বুঝতে পারেননি। তবে আরেকবার বলছেন, এক দুর্বল ভোটারকে সাহায্য করার অনুমতি তিনি দিয়েছিলেন।
২৯ এপ্রিল কেতুগ্রামেও এই ধরনের চিত্র দেখা গিয়েছিল। সংবাদ মাধ্যমে খবর সম্প্রচারের পর বদলি করে দেওয়া হয়েছিল প্রিসাইডিং অফিসারকে।
[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন ]












Click it and Unblock the Notifications