প্রাক্তন সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে মামলার জাল! বিষয়টি নিয়ে যা বলছে মুকুল শিবির

প্রতারণা থেকে খুন। তাঁর বিরুদ্ধে এহেন ১৭ টি অভিযোগ নিয়ে এগোচ্ছে রাজ্য প্রশাসন। এইসব অভিযোগে অভিযুক্ত প্রাক্তন এই তৃণমূল নেতা আদৌ দোষী কিনা তা বলবে আদালত।

প্রতারণা থেকে খুন। তাঁর বিরুদ্ধে এহেন ১৭ টি অভিযোগ নিয়ে এগোচ্ছে রাজ্য প্রশাসন। এইসব অভিযোগে অভিযুক্ত প্রাক্তন এই তৃণমূল নেতা আদৌ দোষী কিনা তা বলবে আদালত। সূত্রের খবর, আপাতত অভিযোগ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। তবে অভিযোগ খতিয়ে দেখার নামে মুকুল রায়ের যে বিড়ম্বনা বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক প্রতিহিংসার জেরেই রাজ্য প্রশাসনের এই পদক্ষেপ বলেই অভিযোগ মুকুল রায়ের শিবিরের।

প্রাক্তন সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে মামলার জাল! বিষয়টি নিয়ে যা বলছে মুকুল শিবির

জানা গিয়েছে, মুকুল রায়ের সঙ্গে আগে করা থাকতেন, আর এখন কারা থাকেন, তার একটা তালিকা তৈরি করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, তৃণমূল ছাড়াও মুকুলপন্থীরা এই তালিকা তৈরিতে সাহায্য করছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলে থাকা সোর্সের সাহায্য নিচ্ছে তদন্তকারীরা।

তৃণমূল ছাড়া পরে মুকুল রায় ঘনিষ্ঠ ছয় পার্শ্বচরের বিরুদ্ধে তদন্ত জোরদার করেছে প্রশাসন। যার মধ্যে অন্যতম হল শ্যালক সৃজন রায়ের গ্রেফতারি। সূত্রের খবর অনুযায়ী, এখন মুকুল রায়ের পাশে কাদের বেশি দেখা যায়, তাঁরা কী করেন, তার বিস্তারিত তালিকা তৈরি করা হচ্ছে। জানা গিয়েছে, সম্প্রতি একটি কাগজ ও পোর্টালের জন্য একাধিক ব্যক্তিকে বিপুল পরিমাণ টাকা দিয়েছিলেন মুকুল রায়। এক্ষেত্রে মুকুল রায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করা হলেও, যাঁদের হাতে টাকা গিয়েছে, তাদেরকেই তদন্তের আওতায় আনতে চান তদন্তকারীরা।

সূত্রের খবর, মাঝখানে কিছুদিনের জন্য বাদ গেলেও মামলা নিয়ে ফের বিখ্যাত সলিসিটর ফার্ম ফক্স অ্যান্ড মণ্ডলের কর্ণধার সোম মণ্ডলের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা মুকুল রায়।

মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন মুকুল রায়কে। রবিবার কোচবিহারের নির্বাচনী জনসভা থেকে এমনই দাবি করেছিলেন মুকুল রায়। তিনি বলেছিলেন, মমতা তাঁকে ভয় পান বলেই মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন। তাঁকে খুন করার চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন মুকুল রায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+