লিফটে পা আটকে ঝুলে থাকলেন ব্যক্তি, আলিপুর ট্রেজারি ভবনে আতঙ্ক

ভয়াবহ ঘটনা। আলিপুরের ট্রেজারি ভবনে আটকে থাকল লিফট। পা আটকে ঝুলে থাক্লেন মাঝবয়সী এক ব্যক্তি। দুই ঘণ্টার বেশি সময় ধরে তিনি আটকে থাকেন বলে খবর। পুলিশ ও দমকলের কর্মীরা সেখানে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

কিন্তু কী ঘটনা হয়েছে? বুধবার দুপুরর আলিপুরের ট্রেজারি ভবনে একটি কাজে গিয়েছিলেন সাহাবুদ্দিন মোল্লা নামে এক ব্যক্তি। বেলা একটা নাগাদ লিফটে চড়ে তিনি ছয় তলায় উঠছিলেন৷ ছয় তলায় এলে তিনি লিফটের দরজা খুলে বেরোতে যান। তখনই ঘটে বিপত্তি।

Kolkata Police

লিফটটি নীচে নেমে যায়। ওই ব্যক্তির শরীর লিফটের বাইরে ছিল। কিন্তু একটি পা লিফটের ভিতরে আটকে যায়। সেই অবস্থাতেই লিফটটি বেশ খানিকটা নেমে আটকে যায়। ওই ব্যক্তির পা আটকে যায়। লিফটের ভিতরেও বেশ কিছু লোক তখন ছিল। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে।

দীর্ঘ সময় এভাবেই কেটে যায়। লিফটের ভিতরে আরও আতঙ্ক ছড়ায়। এদিকে পা আটকে যন্ত্রণায় কাতর হয়ে যান ওই ব্যক্তি। পুলিশ আসে সেখানে। কিন্তু কীভাবে সকলকে উদ্ধার করা যাবে? এরপর বিপর্যয় মোকাবিলা দফতরের দল ঘটনাস্থলে আসে।

এরপর সিদ্ধান্ত নেওয়া হয় লিফটের রেলিং কাটা হবে। দুই ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরে লিফটের ভিতর থেকে উদ্ধারকাজ শুরু হয়। লিফটের পাঁচতলার দরজা দিয়ে একে একে সকলকে বার করে আনা হয়। এরপর পা আটকে থাকা ব্যক্তিকে উদ্ধারের কাজ শুরু হয়।

লিফটের দরজার গ্রিল কাটা হয়। এরপর ধীরে ধীরে বার করে আনা হয় ওই ব্যক্তিকে৷ তিনি বাইরে এলে সকলের কার্যত ঘাম দিয়ে জ্বর ছাড়ে৷ তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কীভাবে এই ঘটনা হল? তাই নিয়ে চর্চা শুরু হয়েছে।

সরকারি অফিসে লিফটের স্বাস্থ্য পরীক্ষা কি নিয়মিত হয়? কবে শেষ পরীক্ষা হয়েছে? এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+