Thakurpukur: মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে পরপর ধাক্কা, মৃত ১, আহত বহু; ধৃত পরিচালকের বিরুদ্ধে গর্জে উঠছে টলিউড

Thakurpukur Accident: রামনবমীর সকালে যখন গোটা রাজ্য ব্যস্ত পুজার্চনা-শোভাযাত্রায়, ঠিক তখনই ঠাকুরপুকুরে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। ডায়মন্ড হারবার রোডে বাজারের মধ্যে গাড়ি ঢুকে পিষে দেয় কমপক্ষে ১০ থেকে ১২ জন পথচারীকে। মৃত্যু হয় ১ জনের। আহত একাধিক। আশঙ্কাজনক ১ জন। ঘটনায় গ্রেফতার হয়েছেন পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো। সওয়ারিরা সকলেই মদ্যপ ছিলেন বলে অভিযোগ। আর ঘটনায় এবার সরব একের পর এক টলিউড তারকা।

পুলিশের জালে পরিচালক। অনিচ্ছাকৃত খুনের ধারায় অভিযুক্ত সে। ১০ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আপাতত তাই সান বাংলার 'ভিডিও বৌমা' ধারাবাহিকের সেট ফাঁকা রয়েছে বলেই সূত্রের খবর। তবে মদ্যপ পরিচালকের এহেন কীর্তিতে তাজ্জব নেটাগরিকরা।

accident

সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তোলেন, চলচ্চিত্র দুনিয়ার কেউ এতবড় অপরাধ করল, অথচ তারকাদের প্রতিবাদের টিকিটিরও দেখা মিলছে না কেন? এরপরই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদে সরব হন রূপাঞ্জনা মিত্র, স্বস্তিকা মুখার্জি, সুদীপ্তা চক্রবর্তী, ভাস্বর চ্যাটার্জি-সহ অনেকেই।

সূত্রের খবর, শনিবার রাতে শহরের এক পানশালায় পার্টিতে মেতেছিলেন সিরিয়ালের পরিচালক ভিক্টো। সূত্রের খবর, সেখানে অভিনেতা আরিয়ান ভৌমিক, ঋতুপর্ণা সেন ও স্যান্ডি সাহারা ছিলেন। পার্টি থেকে সকালে ফেরর পথে ঘটে দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি, এত জোড়ে গাড়িটা চালিয়েছিল, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। ৩০-৪০ বছর ধরে এরকম দুর্ঘটনা দেখেননি বলে এলাকাবাসীর। গাড়ির চালক-সহ সওয়ারিরা এতটাই নেশা করেছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।

ফেসবুকে সরব হয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি লেখেন, "এতদিন জানতাম মদ খেয়ে গাড়ি চালানো একটা অতিব সিরিয়াস ক্রাইম। ধরা পড়লে পুলিশ কোনও কথা শোনে না। সোজা হাজতবাস। কলকাতায় নাকি পুলিশ এই নিয়ে খুবই কড়াকড়ি করে। তাই জানি এবং তাই দেখেছি। তাহলে এত মারাত্মক একটা ঘটনাতে সবাই কী করে ছাড় পেয়ে গেল? যে মহিলা বাজার থেকে পালাল তাকে নাকি ধরাই হয়নি। সে কে? তাকে ছেড়ে দেওয়া হল কেন? মানুষ মেরে ফেলেছে যারা তাদের ব্যাপারে চুপ থাকলে তো হবেনা। লোক বুঝে নিয়ম পাল্টালেও হবে না।"

Take a Poll

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লেখেন, "ঘটনাটা সম্পর্কে জানার পর থেকে গা রি রি করছে। লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে ভেবে যে ইনি আমারই কর্মক্ষেত্রের আরেক কর্মী। নেশায় প্রায় অবচেতন যে মেয়েটি ওই গাড়িতেই ছিলেন, তার মুখ চিনি। লজ্জা করলো দেখে। খুব লজ্জা করলো। অসহায় লাগছে। সমস্ত অন্যায়কারী ও তার সহযোগীরা চরম শাস্তি পাক।"

অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র লেখেন, "আমাদের বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন ইন্ডাস্ট্রি এরকম নয়। যারা নিজেদের সম্মান রাখতে পারেনা, মদ্যপান করে হুঁশ হারিয়ে গাড়ি চালিয়ে মানুষ পিষে ফেলে, ভাবে পার পেয়ে যাবে, তাদের কি হাল করে সাধারণ মানুষ, তা তো নিজের চোখে ভিডিওতেই দেখলাম।" তবে গাড়িতে থাকা মহিলা সওয়ারির ভিডিও প্রকাশ্যে আনা নিয়েও আপত্তি তুলেছেন রূপাঞ্জনা। ফেসবুকে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় লেখেন, "ইন্ডাস্ট্রিকে খুব কাছ থেকে দেখছি, নেশার কবলে চলে যাচ্ছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+