টেট পরীক্ষার বৈধতার পক্ষেই মত দিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি : ২০১২ সালে হওয়া প্রাইমারী টেট পরীক্ষাকে বৈধ বলে রায় দিল কলকাতা হাইকোর্ট। সিঙ্গল বেঞ্চের এই রায়ের পরে আগামী বিধানসভা ভোটের আগে স্বভাবতই বেশ স্বস্তিতে রাজ্য সরকার।

২০১২ সালের প্রাইমারি টেট পরীক্ষার গ্রহণযোগ্য নিয়ে চ্যালেঞ্জ করে ২০১৩ সালে হাইকোর্টে মামলা হয়েছিল। মামলা করেছিলেন পরীক্ষার্থীদের একাংশ। এর আগে টেট নিয়ে হাইকোর্টে সরকারের মুখ পুড়লেও এবার স্বস্তি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

টেট পরীক্ষার বৈধতার পক্ষেই মত দিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ

সেইসময়ে এনসিটিই-র তরফের জানিয়ে দেওয়া হয়, টেট পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া ও লিখিত নির্দেশিকার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। সেই থেকে এই মামলা ঝুলেই ছিল। ইতিমধ্যে বেশ কয়েক হাজার পরীক্ষার্থী (১৮ হাজার) ইতিমধ্যেই সেই পরীক্ষায় পাশ করে চাকরিতে নিযুক্ত হয়েছেন।

এদিন সেই মামলার রায়ে বিচারপতি দেবাংশু বসাকের সিঙ্গল বেঞ্চ জানিয়েছে, এনসিটিই গাইডলাইন মেনেই পরীক্ষা হয়েছে। তাছাড়া এনসিটিই-র নির্দেশিকা কোনও আইন নয়। তাই এই পরীক্ষা বৈধ নয়, এমনটা বলা যায় না। এছাড়া এই পরীক্ষায় প্রার্থী নিয়োগের ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে, তেমন কোনও প্রমাণও পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+