Kolkata Weather: কলকাতায় অনুভূত তাপমাত্রা ৪৮ ডিগ্রি, গরমের সব রেকর্ড কি ছাড়াতে চলেছে এবার?
Kolkata Weather Forecast: ৪০ ডিগ্রির কথা শুনলেই ভয় ধরে। বাড়ি থেকে বেরতে দুবার ভাবতে হয় সাধারণ মানুষকে। গত কয়েক বছরে অবশ্য একাধিকবার সেই ৪০ ডিগ্রির গরম অনুভূত হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। তবে এবার সেই রেকর্ড ছাপিয়ে গিয়ে আরও অনেকদূর পর্যন্ত তাপমাত্রা ছাড়াতে পারে।। পুরুলিয়া, বাঁকুড়া তো ছেড়ে দিন, শহর কলকাতা এবার কতটা গরমে পুড়বে, তারই আভাস ইতিমধ্যেই দিয়েছে আবহাওয়া দফতর।
আর এর মধ্যেই আরও বড় পূর্বাভাস গুগল ওয়েদার ফরকাস্টের। ওয়েবসাইট খুললেই গুগলের পূর্বাভাস আজ মঙ্গলবার বেলায় কলকাতাতেই সর্বোচ্চ তাপমাত্রা (Kolkata Weather) ছাড়াতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তবে তা অনুভূত হবে ৪৮ ডিগ্রির মতো, এমনটাই ইঙ্গিত গুগল ফরকাস্টের (google weather forecast|)। এমনকী Excessive Heat এর কথাও বলা হচ্ছে (West Bengal Weather Forecast)।

ফলে একটা অস্বস্তিকর পরিস্থিতি থাকবে অন্যদিকে রাস্তায় বের হলে রীতিমত জ্বালা ধরাবে বলেও মত আবহাওয়াবিদদের। এই অবস্থায় যতটা সম্ভব শরীর ঠান্ডা রাখার পরামর্শ আলিপুর হাওয়া অফিসের।
Kolkata Weather: তাপপ্রবাহের পূর্বাভাস
আগামীকাল বুধবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তাপপ্রবাহের পূর্বাভাস (Heat-Wave) দিয়েছে আলিপুর হাওয়া অফিস। পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। এমনকী ৪০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় অ্যালার্ট জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো কিছু জেলায় দাবদাহ বাড়বে। আপাতত আগামী ২৪ ঘণ্টায় কোনও জেলাতেই ঝড় বৃ|ষ্টির সম্ভাবনা নেই। ফলে চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে বলে মত আবহাওয়াবিদদের।
Kolkata Weather: কেমন থাকবে কলকাতার তাপমাত্রা
শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই নয়, কলকাতাতেও আগামী কয়েকদিন যে তাপমাত্রা বাড়বে তা আগেই পূর্বাভাসে জানিয়ছে আলিপুর হাওয়া অফিস। ৩৭ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে বলে পূর্বাভাসে জানান|ো হয়েছে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রির কাছাকাছি। আগামী কয়েকদিন সেই মতো কয়েক ডিগ্রি আরও তাপমাত্রা বাড়বে। শুধু তাই নয়, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বাড়বে বলেও জানানো হয়েছে। ফলে একটা অসবস্তিকর পরিস্থিতি থাকবে বলে হাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে।
তবে কিছুটা হলেও আগামী কয়েকদিন স্বস্তির পরিস্থিতি থাকবে উত্তরের জেলাগুলিতে। সেখানে ঝড় বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications