অবশেষে স্বস্তি কলকাতায়! আরও বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন বিস্তারিত

অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতা-সহ আশপাশের এলাকায়। এদিন দুপুরে পূর্বাভাসে বলা হয়েছিল ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সঙ্গে বৃষ্টি হবে

অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতা-সহ আশপাশের এলাকায়। এদিন দুপুরে পূর্বাভাসে বলা হয়েছিল ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড়ের সঙ্গে বৃষ্টি হবে, কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। সেই মতো অনেক জায়গাতেই বেশ খানিকটা বৃষ্টি। কোথাও বৃষ্টির পরিমাণ কম ছিল। তবে এদিন বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন বৃষ্টির জেরে তাপমাত্রা বেশ কিছুটা কমে যায়।

এই মুহুর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা পঞ্জাব থেকে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখাই প্রাকবর্ষার বৃষ্টি বয়ে আনবে বলে মনে করছে আবহাওয়া দফতর। কলকাতা শহরে সাধারণত বর্ষায় আসে ৮ জুন। তবে এর থেকে চারদিন আগে-পিছে হতে পারে। ২০১৮-তে বর্ষা এসেছিল ১১ জুন।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আগামী ৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই।

উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)

দার্জিলিং ২০.৬
কোচবিহার ৩২.৭
জলপাইগুড়ি ৩৩.৩
শিলিগুড়ি ৩৩.৩
মালদা ৩৪.৩

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

পশ্চিমাঞ্চলের আবহাওয়া

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)

বাঁকুড়া ৩৭.৭
আসানসোল ৩৬.৫
মেদিনীপুর ৩৭.৬
শ্রীনিকেতন ৩৭.৩
বর্ধমান ৩৭.২

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, প্রায় সবকটি জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী চার থেকে
পাঁচ দিন।

দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)

বহরমপুর ৩৯.৪
ব্যারাকপুর ৩৭.১
দিঘা ৩৫.২
দমদম ৩৭.৬
ক্যানিং ৩৬.৪
ডায়মন্ডহারবার ৩৫.৮

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+