মাধ্যমিকে কম নম্বর পেয়ে বোনকেই অপহরণ! বাবা-মায়ের কাছে ১ কোটি মুক্তিপণ দাবি
মাধ্যমিক পরীক্ষায় কম নম্বর পেয়ে নিজের বোনকেই অপহরণ করল মাধ্যমিক পরীক্ষার্থী। শুধু ৬ বছরের বোনকে অপরহরণই নয়, বাবা-মায়ের কাছে ১ কোটি মুক্তিপণ দাবি করে বসে সে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কলকাতার বাঁশদ্রোণীতে।
মাধ্যমিকে কম নম্বর পেয়ে নিজেই অপহরণের জাল রচনা করে ১৬ বয়সি কিশোরী। পরীক্ষায় কম নম্বর পেয়ে বাবা-মায়ের মুখোমুখি হতে ভয় পেয়েছিল সে। তারপর নিজের ৬ বছর বয়সি বোনকে অপহরণ করে বাবার কাছ থেকে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে।

মাধ্যমিকে কম নম্বর পেয়ে কলকাতা থেকে বোনকে নিয়ে পালিয়ে গিয়েছিল সে। তারপর বাবার কাছ থেকে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে ওই কিশোরী তার বাবাকে একটি এসএমএস পাঠিয়ে তার মেয়েদের মুক্তির জন্য ১ কোটি টাকা দাবি করে।
শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছ। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা ওই কিশোরী পরীক্ষায় ভালো ফল করতে পারেনি। ফলে সে বাবা-মায়ের মুখোমুখি হতে ভয় পায়। ফলাফল জানার জন্য মার্কশিট ডাউনলোড করতে সে তার ৬ বছর বয়সী বোনকে নিয়ে সাইবার ক্যাফেতে যায়।
তারপরই তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। দুই মেয়ে দীর্ঘক্ষণ ফিরে আসেনি, তখন তার বাবা-মা তাকে ফোন করে। কিন্তু তাদের ফোনে পাওয়া যায়নি। ফোন সুইচড অফ ছিল। এরপর ওই কিশোরীর বাবা-মা থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন। সেই ভিত্তিতে তদন্ত শুরু হয়।

পুলিশ সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে এবং দুই নাবালিকাকে খুঁজে বের করার জন্য তল্লাশি শুরু করে। স্থানীয় মেট্রো স্টেশনের কাছে মেয়েটির স্কুটি পাওয়া যায়। এরই মধ্যে অভিভাবকরা একটি এসএমএস পেয়েছেন। সেই এসএমএসে জানানো হয়, তাদের মেয়েদের অপহরণ করা হয়েছে।
এসএমএসে আরও জানানো হয়, অবিলম্বে তাদের মেয়েদের মুক্তি দিতে ১ কোটি টাকা দিতে হবে। টাকা নিয়ে নেপালগঞ্জ এলাকায় আসতেও বলা হয়। তদন্তের সময় পুলিশ সন্দেহ করছে, নাবালিকা এবং তার বোন শিয়ালদহ রেল স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেনে উঠে থাকতে পারে।
সেই কারণে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ জিআরপি এবং কৃষ্ণনগর জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে কলকাতা পুলিশ তদন্ত চালাচ্ছে। দুই নাবলিকার ছবিও শেয়ার করা হয়েছে। এরপর কৃষ্ণনগর জেলা পুলিশ নদিয়া জেলার ডিভাইন নার্সিং হোমের সামনে মেয়ে দুটিকে দেখতে পায়। তারপরে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
কলকাতা পুলিশের একটি সূত্র জানিয়েছে, "তদন্তের সময় দেখা গেছে যে নাবালিকা মাধ্যমিক পরীক্ষায় ৩১ শতাংশ নম্বর পেয়েছিল। এরপর সে ভয় পেয়েই এই কাণ্ড ঘটিয়েছে। কারণ সে তার বাবা-মাকে পরীক্ষায় ভালো করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তা তারা পারেনি। তাই বোনকে নিয়ে পালিয়ে যায়। অপহরণের গল্প ফাঁদে।
ছবি সৌজন্য: পিক্সেল












Click it and Unblock the Notifications