ভাড়া বৃদ্ধির দাবি না মানায় সোমবার থেকে ট্যাক্সি ধর্মঘট এআইটিউসির
ভাড়া বৃদ্ধি না হলে ধর্মঘটে যাবে, এই হুমকি রাজ্য সরকারকে আগেই দিয়েছিল ট্যাক্সি সংগঠন। এবার তা বাস্তব রূপ দিতে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ধর্মঘটে যাচ্ছে এআইটিইউসি অনুমোদিত ট্যাক্সি সংগঠন। প্রসঙ্গত, এই ধর্মঘট হওয়ার কথা ছিল ৭ সেপ্টেম্বরেই তবে ওইদিন সরকারের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করার জন্য সংগঠনের ওই পদক্ষেপ কার্যকর হয়নি। সোমবার থেকে এই ধর্মঘট হওয়ার ফলে নাজেহাল হবে সাধারণ মানুষ।

সংগঠনের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে যে আগামী ২১ সেপ্টেম্বর ২৪ ঘণ্টার ট্যাক্সি ধর্মঘট হতে চলেছে। ওইদিন পরিবহন ভবনে ধর্নায় বসবে সংগঠনের কর্মীরা। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যে ডিজেলের মূল্য দিন দিন বাড়ছে কিন্তু সরকার ভাড়া বাড়ানোর কোড়ও উদ্যোগ গ্রহণ করছে না।
সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে প্রথম দু কিলোমিটারের ভাড়া ৩০ টাকা ও পরে প্রতি কিমি ১৫ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করতে হবে। এই মর্মে তারা সরকারের কাছে দাবিও রেখেছিল। ট্যাক্সি সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বহুবার ভাড়া বাড়ানোর দাবি নিয়ে মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছি। কিন্তু দু’পক্ষের তরফ থেকেই কোনও উত্তর পাওয়া যায়নি তাই তাদের ধর্মঘটের রাস্তায় যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications