১৮ সেপ্টেম্বর থেকে কলকাতায় লাগাতার ট্যাক্সি ধর্মঘট

এ দিন কলকাতার রাস্তায় মিছিল করেন পরিবহণ কর্মীরা। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হয় ধর্মতলায়। আন্দোলনকারীদের অভিযোগ, রাজ্য সরকার বারবার মিথ্যে আশ্বাস দিচ্ছে। পরিবহণ মন্ত্রী আলোচনার জন্য সময় দিচ্ছেন না। তাই সরকারের টনক নড়াতে বাধ্য হয়েই এই ধর্মঘট ডাকা হল। কতদিন ধর্মঘট চলবে, সেটা এখনই বলা যাচ্ছে না। সরকারি পদক্ষেপের ওপরই সব কিছু নির্ভর করছে।
১৯ সেপ্টেম্বর অন্যান্য গণ পরিবহণের কর্মীরাও ধর্মঘটের ডাক দিয়েছেন। এর ফলে ওই দিন কলকাতা কার্যত অঘোষিত বনধের চেহারা নেবে বলে মনে করা হচ্ছে। একেই এখন রাস্তায় বাস কমে গিয়েছে। তার ওপর লাগাতার ট্যাক্সি ধর্মঘট চললে গোটা শহরের পরিবহণ ব্যবস্থাই ভেঙে পড়বে বলে আশঙ্কা।












Click it and Unblock the Notifications