প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সংঘ অধ্যক্ষ স্বামী প্রভানন্দ মহারাজ
রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সহ সংঘ অধ্যক্ষ স্বামী প্রভানন্দ মহারাজ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শনিবার সন্ধে ছটা পঞ্চাশে প্রয়াত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

রামকৃষ্ণ মঠ ও মিশনের সদর দপ্তর বেলুড় মঠ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল ছটা থেকে সন্ধে আটটা পর্যন্ত ভক্তদের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বেলুড় মঠের কালচারাল হলে মহারাজের দেহ শায়িত থাকবে।
রবিবার রাত্রি নটায় বেলুড় মঠে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।












Click it and Unblock the Notifications