Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৃণমূলের তৈরি বিপর্যয়! গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়া নিয়ে ফিরহাদ হাকিমকে প্রশ্নবাণ শুভেন্দু অধিকারীর

সোমবার গভীর রাতে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক তথা মেয়র ফিরহাদ হাকিম দায় ঠেলেছেন প্রশাসনের ওপরে। দোষারোপ করেছেন বারো বছর আগে রাজ্য শাসন থেকে সরে যাওয়া বামেদের দিকে। তবে এব্যাপারে তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

দিল্লি থেকে নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া প্রতিক্রিয়া বিরোধী দলনেতা বলেছেন, গার্ডেনরিচ এলাকায় যখন একটি পাঁচতলা বাড়ি ভেঙে পড়ে, তখন কিছু প্রাসঙ্গিক প্রশ্ন উঠে আসে। তবে প্রথমে ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া লোকদের উদ্ধারের দিকে নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। যদি রাজ্য প্রশাসনের আরও সাহায্যের প্রয়োজন হয়, তাহলে তাদের অবিলম্বে এনডিআরএফ-এর সঙ্গে যোগাযোগ করা উচিত।

তবে বিপর্যয়ের কারণ নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা। তিনি বলেছেন, কলকাতা পুরসভার মধ্যে থাকা বিশাল এলাকায় বসবাসকারীরা বিপর্যয়ের আশঙ্কা নিয়ে বসবাস করছেন। তিনি বলেছেন, বামেদের সরিয়ে ২০১০ সালে কলকাতা পুরসভার নিয়ন্চ্রণ পাওয়ার পরে সেখানে পাঁচ হাজারের বেশি জলাশয় অবৈধভাবে ভরাট করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর ও স্থানীয় পুলিশের মধ্যে যোগসাজশ ছাড়াও শীর্ষস্থানীয় তৃণমূল নেতাদের তত্ত্বাবধানে এই ধরনের জলাশয়গুলিকে কোনও আইনি ও প্রশাসনিক ঝামেলায় না ফেলেই সহজেই ভরাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

এরপর কেএমসির কোনও অনুমোদিত পরিকল্পনা বা তত্ত্বাবধান ছাড়াই এই ধরনের প্লটে অবৈধ বাড়ি তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। তিনি আরও অভিযোগ করেছেন, খোদ গার্ডেনরিচ এলাকায় এ ধরনের আটশোর বেশি অবৈধ নির্মাণ রয়েছে। আর এই এলাকাটি কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের নিজের এলাকা। তিনি (ফিরহাদ হাকিম) কি এব্যাপারে কোনও অস্বীকার করতে পারে, প্রশ্ন করেছেন বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারী প্রশ্ন করেছেন, এটা কি বিশ্বাসযোগ্য যে, তাঁর (ফিরহাদ হাকিম) অজান্তেই এ ধরনের অবৈধ নির্মাণ হচ্ছে বা হয়েছে, ফলে তাঁর ধারণা ছিল না? ফিরহাদ হাকিম এলাকায় ত্রাণকর্তার ছদ্মবেশে গিয়েছেন বলেও কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। উদ্ধার কাজের সময় ফিরহাদ হাকিমের এলাকায় যাওয়া কতটা লজ্জাজনক, সেই প্রশ্ন করেছেন তিনি।

বিরোধী দলনেতা বলেছেন, স্থানীয় কাউন্সিলরকে গ্রেফতার করার সময় এসেছে। প্রসঙ্গত ১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হলেন শামস ইকবাল। ২০২১-এর শেষের দিকে পুরসভার নির্বাচনে শামস ইকবাল ১৩৪ নম্বর ওয়ার্ডে ৯৮.২৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। যা কলকাতা পুরসভায় জয়ী তৃণমূলের কাউন্সিলরদের মধ্যে সব থেকে বেশি।

শুভেন্দু অধিকারী বলেছেন, এলাকায় অবৈধ নির্মাণের অবিসংবাদিত রাজা হলেন তৃণমূলের ওই নেতা। তিনি পুরসভার সদর দফতরে লাল রঙের অ্যাস্টন মার্টিন গাড়ি চালিয়ে শিরোনাম এসেছিলেন। এই নেতার জীবনযাত্রা ধ্বংসাবশেষের নিচে আটকে থাকা মানুষের জীবনের ওপরে নির্ভর করেই গড়ে উঠেছে বলেও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। এই নেতা সম্প্রতি একটি বেন্টলি গাড়ি কিনেছেন, যার দাম পাঁচ কোটি টাকার ওপরে। একজন কাউন্সিলর কীভাবে এত উপার্জন করতে পারেন, প্রশ্ন শুভেন্দু অধিকারীর।

এলাকার বিধায়ক তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ঘোষণা করা মৃতদের জন্য পাঁচ লক্ষ টাকা এবং আহতদের জন্য এক লক্ষ টাকা সাহায্য অপর্যাপ্ত বলেও মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। কারণ এই বিপর্যয় তৃণমূলের তৈরি বলে অভিযোগ তাঁর। মৃতদের পঞ্চাশ লক্ষ টাকা আর আহতদের দশ লক্ষ টাকা দেওয়ার দাবিও তিনি করেছেন।

আর কীভাবে সাধারণ নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পরেও প্রকাশ্যে মেয়র কিংবা মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণের ঘোষণা করতে পারেন, তা নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধী দলনেতা। এই সময় এই ধরনের ঘোষণা সরকারি আধিকারিকরাই করতে পারেন, কিন্তু কোনওভাবেই রাজনৈতিক নেতারা নয়, স্মরণ করিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+