Suvendu Adhikari: "১৫ এপ্রিলের মধ্যে তালিকা না দিলে.." চাকরিহারাদের চোখের জল মুছিয়ে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari: প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী বলে আক্রমণ শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার স্পষ্ট দাবি, একাধিকবার সুযোগ পাওয়া সত্ত্বেও কিছুতেই যোগ্য অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে দেয়নি রাজ্য। চাকরিহারাদের রিভিউ পিটিশন দাখিল করতে আবেদন শুভেন্দুর। দরকারে বিজেপি বিধায়কদের বেতন থেকে আইনজীবীর বেতন দেওয়া হবে, বড় ঘোষণা শুভেন্দুর।

শুভেন্দু বলেন, "২৬ হাজারের মধ্যে ৭ হাজারকে ঢুকতে দেওয়া হয়েছে নেতাজি ইন্ডোরে। যোগ্যদের পাস দিয়েছি, তারাই ভিতরে গিয়েছে, বলেছেন মুখ্যমন্ত্রী। তাহলেই তো স্পষ্ট কারা যোগ্য, কারা অযোগ্য। আজকে এসএসসি যে রিভিউ পিটিশন করেছেন, আপনি যোগ্যদের তালিকাটা আদালতে ফেলে দিন।"

suvendu

তালিকা দেওয়া নিয়ে রাজ্য সরকারকে সময় বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "রাজ্য সরকারের কাছে সুযোগ রয়েছে, তালিকা দিন। নাহলে ১৯ হাজারের সঙ্গে বঞ্চনা করা হবে। ১৫ তারিখের মধ্যে সুপ্রিম কোর্টে তালিকা না দিলে ২১ তারিখ নবান্ন অভিযান করা হবে। পতাকা ছেড়ে অরাজনৈতিক স্বার্থে নবান্নের সামনে গিয়ে ধরনা দেব। চেয়ার থেকে নামিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করব।" চাকরিহারাদের আপত্তি না থাকলে নবান্ন অভিযানে ১ লক্ষ লোক নিয়ে যোগ দেবেন বলে জানান শুভেন্দু।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন বলে দাবি শুভেন্দুর। এদিন বৈঠকে বাম বিজেপিকে নিশানা করে মমতা বলেন, মুখ-মুখোশকে চিনতে হবে। সেপ্রসঙ্গে পাল্টা বলতে গিয়ে বিধানসভার বাইরে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। তিনি বলেন, "মুখোশ মুখ্যমন্ত্রী, মুখ অভিষেক, যে চাকরি খেয়েছে, পার্থকে দিয়ে। এর নেপথ্যে অর্থ রয়েছে, তার সবচেয়ে বড় উপভোক্তা মমতার বাড়িতে। সুজয়কৃষ্ণ ৭৩ মিনিটে অডিও ক্লিপে অনেকবার অভিষেকের নাম বলেছে।"

Take a Poll

বিরোধী দলনেতার আরও বক্তব্য, "সুপ্রিম কোর্টে ১৬ বার শুনানি হয়েছে। একাধিকবার যোগ্য অযোগ্যদের তালিকা চেয়েছে সুপ্রিম কোর্ট। একবারও যোগ্য অযোগ্যের তালিকা দেয়নি রাজ্য সরকার। সুযোগ পেয়েও কোনও পদক্ষেপ নেয়নি। এসএসসির অটোনমি শেষ করেছেন মুখ্যমন্ত্রী। এসএসসিকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি সরকার। সিবিআইয়ের জন্য যোগ্যরা নিজেদের যোগ্য বলতে পারছেন। কিছু যোগ্যদের শনাক্ত করেছে সিবিআই। না হলে সামাজির বিপর্যয় আরও বেশি হত।"

ছাব্বিশে বিজেপিকে সরকারে আনলে এক মাসের মধ্যে যোগ্য অযোগ্য তালিকা বের করে বিচার এনে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। এদিন নেতাজি ইন্ডোরের বৈঠকে কারও চাকরি যাবে না বলে আশ্বাস দেন মমতা। পাল্টা শুভেন্দু এদিন বললেন, "চাকরিহরাদের সিভিক টিচার করে দেবে, ১০ হাজার টাকা করে দেব, এটাই প্ল্যান বি, সি? আমরা প্ল্যান এ চাই। অভিজিৎ গাঙ্গুলির রায় মেনে নিলে ১৯ হাজার শিক্ষকের এই দুরবস্থা হত না।"

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার বাইরে "চোর চোর চোরটা, অভিষেকের পিসিটা" স্লোগান দেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকের আগে শুভেন্দু বলেন, "৭ হাজার কার্ড দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে যারা রয়েছে, এরাই ২৪ এ ভোট করেছে। ডায়মন্ড হারবারে ভোট লুঠের কাজ করেছে। অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের দিয়ে করা হয়েছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+