Pahalgam Terror Attack: "মুর্শিদাবাদ যা, কাশ্মীরেও তা, একই মডেল!" বললেন শুভেন্দু, 'গাজা ট্রিটমেন্ট' দাবি
Pahalgam Terror Attack: পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার হামলায় রক্তাক্ত কাশ্মীরের পহেলগাঁও। নিরীহ হিন্দু পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে হত্যা করেছে জঙ্গিরা। প্রাণ গিয়েছে ২৬ জনের। নক্কারজনক হামলার প্রতিবাদে মৌলালি থেকে শিয়ালদহ শ্রদ্ধার্ঘ্য মিছিল শুভেন্দু অধিকারীর। কাশ্মীরে মুর্শিদাবাদের মতোই হিন্দু নিধন হয়েছে বলে দাবি বিরোধী দলনেতার।
মঙ্গলবার দুপুরে ভয়াবহ জঙ্গি হামলায় খুন হওয়া পর্যটকদের মধ্যে রয়েছেন বাংলার তিন জন। মৃত বেহালার সমীর গুহ ও বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারী। কলকাতা বিমানবন্দরে ইতিমধ্যেই ফিরেছে তাদের দেব। রাঁচি হয়ে বাংলায় ফিরবে পুরুলিয়ার ঝালদার নিহত মণীশরঞ্জন মিশ্রের দেহ।

এদিন শ্রদ্ধার্ঘ্য মিছিল থেকে শুভেন্দু বলেন, "পহেলগাঁওতে গোটাটাই হিন্দু নিধন হয়েছে। বিতান অধিকারীর স্ত্রী বলেছেন হিন্দু কিনা জিজ্ঞেস করা হয়েছে তাঁর স্বামীকে। কলমা পড়তে বলা হয়েছিল। হিন্দু হওয়ায় স্বাভাবিকভাবেই কলমা জানার কথা নয়। তারপরই গুলি চালিয়ে মেরে দিয়েছে। সমীর গুহর স্ত্রী বলেছেন স্বামীর হাতে লাল ডোর ছিল, হিন্দু বলে তাই মেরে দিয়েছে। মণীশের ভাইও একই কথা বলেছেন।"
বিরোধী দলনেতার আহ্বান, "জঙ্গি হামলার প্রতিবাদে রাজ্যের রাষ্ট্রবাদী সনাতনীরা কালো ব্যাজ লাগিয়ে জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদে সোচ্চার হন। রাজনৈতিক দলের ডাকের অপেক্ষায় থাকবেন না।" তাঁর কথায়, মুর্শিদাবাদ ও কাশ্মীরে একই মডেল। মহিলা শিশুদের সরিয়ে রেখে খুন করা হয়েছে। রাজনীতি পরে হবে, নির্বাচন অনেক দূরে। আগে আমরা সনাতনী, আমরা বদলা চাই। জঙ্গিদের ঝাঁঝরা করে দিক ভারতীয় সেনা।"
শাসকদলকে নিশানা করে শুভেন্দু বলেন,"আরামবাগে তৃণমূল অমিত শাহের কুশপুতুল পুড়িয়েছে। তাহলে হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনের জন্য মমতাকে কী করা উচিত বলুন? মডেল এক, কাশ্মীর যা, মুর্শিদাবাদ তা। লড়াই থেকে হাইকোর্ট থেকে অর্ডার নিয়েছি। একবার নয়, পাঁচবার যাব ধুলিয়ান - সামশেরগঞ্জে। অর্ডার আপলোড হলে ২৪ ঘণ্টা আগে যাওয়ার ব্যাপারে জানাতে হবে। সরকার একজনকেই বাধা দিচ্ছিল, সে শুভেন্দু অধিকারী। তার মানে আম ঠিক পথেই এগোচ্ছি।"
বিরোধী দলনেতা শেষে বলেন, "কাশ্মীরে হিন্দু নিধনের কারণ ভারতকে চ্যালেঞ্জ করা ও মোদীকে চ্যালেঞ্জ করা। ভারত এর মোক্ষম জবাব দেবে। আগের মতোই অন্দর ঘুস কে মারেগা হবে এবারও। মৃতদের পরিবারের পাশে রয়েছি। বিতান অধিকারীর স্ত্রী অনেককিছু চেয়েছেন। বাচ্চার দায়িত্ব নিতে বলেছেন, নিয়েছি। এটা ধর্মযুদ্ধ। ইজরায়েল যেমন গাজাকে সাফ করে দিয়েছে, তেমনই করা উচিত। জয় নেতানিয়াহু!"












Click it and Unblock the Notifications