আরজি কর কাণ্ডে স্ক্যানারে এবার মমতা! খতিয়ে দেখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা

এদিন শুক্রবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকে তিনি আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া 'নারকীয়' ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। ঘটনায় জড়িত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নতুন করে মামলার ফাইল খোলার নির্দেশ দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, 'নির্যাতিতার মাকে দুজন পুলিশ অফিসার টাকা দিতে চেয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। আমরা সিবিআই তদন্তের বিষয়ে যাচ্ছি না। কলকাতা পুলিশের দিক থেকে কোনও গাফিলতি ছিল কিনা তা তদন্ত করা হবে। টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। ঘটনার সব পারিপার্শ্বিক দিক খতিয়ে দেখা হবে। কোনও মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কিনা, তাও তদন্ত করে দেখা হবে।'

তদন্ত প্রক্রিয়ায় গাফিলতি এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে বেআইনিভাবে যোগাযোগের চেষ্টার অভিযোগও আনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তিনি একজন ডেপুটি কমিশনারের (ডিসি) ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন, যাঁর সাংবাদিক সম্মেলনের আচরণ ও বডি ল্যাঙ্গুয়েজকে রাজ্যের পক্ষে অস্বস্তিকর বলে বর্ণনা করেন। এই বিষয়ে ওই আধিকারিককে সেইসময় কোনও আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়নি বলেও তিনি স্পষ্ট জানান।

প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর পদক্ষেপ হিসেবে কলকাতা পুলিশের তিন আইপিএস আধিকারিক বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার সিদ্ধান্তের কথা এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+