SSC Exam: এতকিছুর পরও দাগিদের পরীক্ষায় বসার অ্যাডমিট দেওয়া হয়েছে, অভিযোগ শুভেন্দুর

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) রবিবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বাদানুবাদ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়োগ প্রক্রিয়াকে কার্যত 'প্রহসন' বলে অভিহিত করেছেন।

শুভেন্দু অধিকারীর অভিযোগ, ১৫২ জন 'দাগি' প্রার্থীকে নাকি অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। তার মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয়ও রয়েছেন। তিনি দাবি করেছেন, "১৯৫৮ জন শিক্ষক-শিক্ষিকা দাগি। সবাই জানে, আমরাও জানি। ১৮০৬ জনের নাম ঘোষণা করেছে। ১৫২ জন দাগিকে পরীক্ষায় বসাচ্ছে।" তাঁর মতে, এটি একটি প্রহসনের পরীক্ষা। প্রশ্নপত্রও বিক্রি হয়েছে।

শুভেন্দু অধিকারীর এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, "রাজ্য সরকার এবং এসএসসির সর্বরকম প্রস্তুতির পরে পরীক্ষা হচ্ছে। সেটাকে ভেস্তে দেওয়ার একটা ষড়যন্ত্র নানাভাবে হচ্ছে।" তাঁর মতে, এটি 'অতি নিম্নশ্রেণির রাজনীতি' এবং শুভেন্দু অধিকারী মিথ্যা অভিযোগ এনে মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি উল্লেখ করেন, এসএসসির দায়িত্বে থাকা ব্যক্তি জানিয়েছেন যে প্রশ্নপত্র ফাঁস হয়নি এবং শুভেন্দু অধিকারী তাঁর অভিযোগের কোনও প্রমাণ দিতে পারেননি।

ঘটনা হল, দীর্ঘ নয় বছর পর স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষা নিচ্ছে। ২৩ হাজার ২১২টি শূন্যপদের জন্য যোগ্য চাকরিহারা এবং নতুন পরীক্ষার্থী মিলিয়ে প্রায় ৩ লক্ষ ১৯ হাজার প্রার্থী পরীক্ষায় বসছেন। পরীক্ষার ঠিক আগেও 'দাগি' প্রার্থীদের বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কোনও স্পষ্ট উত্তর দিতে পারেননি। যা নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+