সাতদিনের মধ্যে কলকাতা পুরভোট নিয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

সাতদিনের মধ্যে কলকাতা পুরসভার ভোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাতে হবে রাজ্য সরকারকে। জানিয়ে দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।

সাতদিনের মধ্যে কলকাতা পুরভোট নিয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

কলকাতা পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত সংক্রান্ত মামলার শুনানিতে দিনক্ষণ ঘোষণার জানানোর কথা ছিল রাজ্য সরকারের। কিন্তু সোমবার রাজ্য সরকার তা না জানানোয় অসন্তুষ্ট সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। কবে তা করা সম্ভব হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার পরিপ্রেক্ষিতেই এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।

এদিন শীর্ষ আদালতের তরফে রাজ্যকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আগামী ১৮ তারিখ থেকে শীতকালীন ছুটি পড়ছে সুপ্রিম কোর্টে। তার আগে ১৭ তারিখ এই মামলার দিন ধার্য করে শীর্ষ আদালত। সেদিনের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঠিক না করলে, আদালত থেকেই স্বাধীন প্রশাসক বসিয়ে দেওয়া হবে। এরপরই সাতদিনের সময় চেয়ে নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+