We Want Justice: ফের রাত দখলের ডাক, আরজি কর কাণ্ডের একমাস পূরণের রাত জাগবে মেয়েরা
৯ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর। টানা একটা মাস আরজি কর কাণ্ডের জেরে প্রতিবাদে উত্তাল থাকল গোটা রাজ্যে। কিন্তু বিচার মিললনা এখনও। ৫ তারিখের সুপ্রিম শুনানি পিছিয়ে করে দেওয়া হয়েছে ৯ তারিখ।
তাই তার আগের দিন ৮ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার আবার রাত জাগার ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। ১৪ অগাস্ট যে রিমঝিম সিংহের ডাকে পথে নেমেছিলেন গোটা রাজ্যে মানুষ। ১৪ অগাস্টের রাত ঐতিহাসিক করে তুলেছিলেন। সেই রিমঝিম সিংহই ফের রাত জাগার ডাক দিলেন। এবার একেবারে ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানির আগেরদিন এই রাত জাগার কর্মসূচির ডাক দিয়েছেন তিনি।

৯ অগাস্ট আরজি কর হাসপাতালের ভয়াবহ ঘটনা গোটা দেশকে নড়িয়ে দিয়েছিল। একজন কর্তব্যরত তরুণী চিকিৎসককে এমন নির্মম ভাবে হত্যা করার নেপথ্যে কে কোন প্রভাবশালীর হাত রয়েছে তা জানতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। সেই ক্ষোভ থেকেই উঠে দাঁড়িয়েছিল গোটা দেশ।
প্রেসিডেন্সি কলেজে গবেষক ছাত্রী রিমঝিম সিনহা এই ঘটনা সহ্য করতে না পেরে প্রতিবাদে সামিল হওয়ার জন্য ১৪ অগাস্ট রাজ্যের সব মেয়েদের রাত দখলের ডাক দিয়েছিলেন। প্রথমে কেবল যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডে জমায়েতের ডাক দিয়েছিলেন। তাঁর সেই রাত দখলের ডাক এতোটাই ছ়ড়িয়ে পড়েছিল যে সেটি এক ঐতিহাসিক দিনে পরিণত হয়েছিল। কলকাতা থেকে জেলা এমন রাজ্যের গণ্ডি পেরিয়ে অন্য রাজ্যে এবং বিদেশের মাটিতেও এই প্রতিবাদে সামিল হয়েছিলেন মেয়েরা।
সেই নারী শক্তির আবাহনে আবার ৮ সেপ্টেম্বর রাত জাগার ডাক দিয়েছেন তাঁরা। সেদিন তাঁদের বার্তা হবে শাসকের ঘুম ভাঙানোর রাত জাগা। এর্থাৎ আরজি কর কাণ্ডের এই ঘটনা এক মাস হচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। আর সেই দিনই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। তার আগে দিন শাসকের ঘুম ভাঙাতে রাত জাগার কর্মসূচির ডাক দিয়েছেন রিমঝিমরা।
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications