সৌগত রায়ের দীর্ঘায়ু কামনা করলেন সুজন চক্রবর্তী, কামারহাটিতে সৌজন্যের ছবি
ঈদের সকালে দেখা গেল তৃণমূল ও সিপিএম দুই প্রার্থীকে। দমদম লোকসভা কেন্দ্রে এবারেও প্রার্থী হয়েছেন সৌগত রায়। এদিকে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। দুজনে দমদম এলাকায় ভোটের প্রচারও শুরু করে দিয়েছেন।
বৃহস্পতিবার খুশির ঈদ। রমজান মাস শেষ হতেই ঈদের উৎসবে মেতে উঠেছেন মানুষজন। দমদম লোকসভা কেন্দ্রের কামারহাটির ছাইগাদা মাঠে এদিন সকালে নমাজ পাঠের আয়োজন হয়েছিল। সেখানেই দেখা গেল সৌজন্যবোধের ছবি৷

সিপিএম নেতা সুজন চক্রবর্তী এদিন কামারহাটির ছাইগাদার মাঠে এসেছিলেন ঈদের উৎসবে সামিল হতে। সঙ্গে ছিলেন এলাকার সিপিএম নেতা প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়। দমদমের তিন বারের সাংসদ, এবারের তৃণমূল প্রার্থী সৌগত রায়ও উপস্থিত হন।
চলার পথেই দুই প্রার্থীর মধ্যে দেখা হয়। কেউ কাউকে এড়িয়ে যাননি। দুজনেই সৌজন্যের হাত বাড়িতে দিলেন। পাশাপাশি হেঁটে মাঠে ঢুকলেন। মাঠে দাঁড়িয়ে দুজনের মধ্যে বেশ কিছু সময় কথাও হয়। দুজনেই যুযুধান দু'পক্ষ পোড়খাওয়া রাজনীতিবিদ। সৌজন্য রেখেই কথাবার্তা হল। উপস্থিত সিপিএম - তৃণমূলের অন্যান্য নেতাদের মধ্যে কথাবার্তা হয় হাসিমুখেই।
প্রচার কেমন চলছে সেই কথা সৌগত রায়ের কাছে জানতে চান সুজন, মানস। "এখন আর অত পরিশ্রম করছি না।" এই কথা বলেন সৌগত। তৃণমূল নেতার হাত ধরে তাঁর দীর্ঘ জীবন কামনা করেছেন সুজন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সুজন চক্রবর্তী। সৌগত রায়ের সঙ্গে দেখা হওয়ার বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়৷ সুজন বলেন, উৎসবের আবহে দুজনের হঠাৎ দেখা হয়েছে। বেশি কথা বলার অবকাশও ছিল না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications