এনআরএস কাণ্ডের ছায়া উল্টোডাঙায়! হবু চিকিৎসকদের আচরণে প্রশ্ন
এনআরএস কাণ্ডের ছায়া এবার উল্টোডাঙায়। অভিযোগ, মোবাইল চোর সন্দেহে এক যুবককে উল্টোডাঙা থানা এলাকার জেবি রায় আয়ুর্বেদিক কলেজের ছাত্ররা মারধরের পর আটকে রাখে। পরে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে।
এনআরএস কাণ্ডের ছায়া এবার উল্টোডাঙায়। অভিযোগ, মোবাইল চোর সন্দেহে এক যুবককে উল্টোডাঙা থানা এলাকার জেবি রায় আয়ুর্বেদিক কলেজের ছাত্ররা মারধরের পর আটকে রাখে। পরে পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে। বহু চিকিৎসকরা কেন নিজেদের হাতে আইন তুলে নিলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্টোডাঙার জেবি রায় আয়ুর্বেদিক কলেজ। এই কলেজের ভিতর থেকেই সেখানে থাকা খাটিয়ার সঙ্গে পিছনে হাত বাধা অবস্থায় যুবককে উদ্ধার করা হয়। সেখান থেকেই পাওয়া গিয়েছে আরও দড়ি ও লাঠি। অভিযুক্তকে ধরার পর কেন, পুলিশে খবর দেওয়া হল না, তা নিয়ে উঠছে প্রশ্ন।
এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে ২০১৪-র নভেম্বরের এমনই একটি ঘটনার কথা। সেই সময় এনআরএস-এ নির্মাণ কাজ চলছিল। ২০১৪ সালের ১৬ নভেম্বর এনআরএস হস্টেলে পিটিয়ে খুন করা হয় কোরপান শাহ নামে এক যুবককে। চোর সন্দেহে তাকে পিটিয়েছিল সেখানকার পড়ুয়া হবু চিকিৎসকরা। ঘটনার আটচল্লিশ ঘণ্টা পর জানা যায় উরুবেড়িয়ার বাসিন্দা কোরপান শাহের পরিচয়। জানা গিয়েছিল সে ছিল মানসিক ভারসাম্যহীন। ছবি দেখে এন্টালি থানায় যোগাযোগ করেন তার পরিচিতরা। অনেক টানাপোড়েনের পর একাধিক পড়ুয়া বহু চিকিৎসককে গ্রেফতার করা হয়েছিল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications