সোমবার বিকেলে দঃবঙ্গে কালবৈশাখী? কী সতর্কতা জারি করল হাওয়া অফিস?
আকাশ মেঘলা থাকায় আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকবে। ফলে গুমোট ভাব জারি থাকবে দক্ষিণবঙ্গে। বিকেলের দিকে ঝড়-বৃষ্টি হবে বলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়।
সোমবার বিকেলে কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবারও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকাল থেকেই মেঘলা আকাশ। রোদের উত্তাপ কম থাকলেও তাপমাত্রা বেশি থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা। মেঘলা থাকায় আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকবে। ফলে গুমোট ভাব জারি থাকবে দক্ষিণবঙ্গে। বিকেলের দিকে ঝড়-বৃষ্টি হবে বলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়।
আলিপুরের হাওয়া অফিস এদিন জানিয়েছে, দক্ষিণবঙ্গের বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বজ্র-বিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর প্রভাবেই এই ঝড়-বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। কলকাতা ও শহরতলির জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ফলে সাময়িক স্বস্তি মিলতে পারে বিকেলের পর।

এদিন কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে। বিকেল স্বস্তির বৃষ্টি হাঁসফাঁস গরম থেকে মুক্তি দিতে পারে। শনিবারই দক্ষিণবঙ্গের পাঁচ জেলা- মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হয়েছে। বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিও হয়। কিন্তু তাতেও প্রবল গরমের দাপটে প্রভাব ফেলতে পারেনি।
{promotion-urls}
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন












Click it and Unblock the Notifications