শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর মৃত্যু মামলা! হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষী খুনের মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য সরকার। প্রসঙ্গত এই ঘটনায় শুভেন্দু অধিকারীকে দায়ী করে মামলা হয়েছিল। এদিন বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, ঘটনার এতদিন পরে কেন অভিযোগ করছেন মৃতের স্ত্রী ?

বিচারপতি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আত্মহত্যার তত্ত্ব জোরালো এবং কী ভাবে হয়েছে সেটা পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ দেখে বাকিটা নিশ্চিত হওয়া যাবে বলে উল্লেখ করা আছে। তিনি আরও বলেন, স্ত্রীর অভিযোগ দেখে কোথাও হত্যার অভিযোগ তিনি পাননি। তিনি (মৃতের স্ত্রী) শুধু এটাই বলেছেন, অ্যাম্বুলেন্স আসতে দেরি করেছে।

Suvendu Adhikari

বিচারপতি বলেন, ঘটনার পাঁচ বছর বাদে যদি নতুন করে মামলা শুরু হয় তাহলে এই ধরনের কত নতুন মামলা শুরু হবে ভাবুন। নতুন করে মামলা শুরু করার প্রয়োজনীয়তা কী, প্রশ্ন করেন বিচারপতি। উত্তরে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সেই সময় শুভেন্দু অধিকারী রাজ্যের ক্ষমতাশালী মন্ত্রী ছিলেন। তাই পরিবার ভয়ে অভিযোগ করতে পারেনি।

রাজ্য সরকারের আইনজীবী বিচারপতির উদ্দেশে বলেন, শুভেন্দু অধিকারীর যে নিরাপত্তারক্ষী মারা গিয়েছেন, তাঁর স্ত্রীর বক্তব্য দেখুন, তিনি কী বলছেন। জবাবে বিচারপতি বলেন, তাঁর একটাই কথা, এতদিন পরে কেন একথা বলছেন?

সরকারি আইনজীবী আরও বলেন, শুভেন্দু অধিকারী সেই সময় রাজ্যের অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন। তাই গ্রামে থাকা তার নিরাপত্তা আধিকারিকের স্ত্রী অভিযোগ করতে পারেনি। সরকারি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, শুভএন্দু অধিকারী আদালতের থেকে রক্ষাকবচ পেয়েছেন। তাঁর মাথার ওপরে ছাতা রয়েছে। তাই তদন্তে সহযোগিতা পাওয়া যাচ্ছে না। ২১ সেপ্টেম্বর পরবর্তী শুনানি।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ২০১৮ সালের অক্টোবরে মারা যান শুভেন্দু অধিকারী তৎকালীন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী। সেই সময় রাজ্যের তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। শুভব্রতর শরীরে গুলি লেগেছিল। কিন্তু কী করে তিনি গুলিবিদ্ধ হন সেটা স্ত্রী সুপর্ণ কিংবা পরিবারের কাছে স্পষ্ট নয়। সেই ঘটনার আড়াই বছর পরে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী সুপর্ণা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+