বিশ্বসেরার শিরোপা উঠল এসএসকেএমের মাথায়, বাংলা আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসনে

রাজ্যের মুকুটে ফের যুক্ত হল নতুন পালক। বিশ্বের দরবারে এবার সেরার শিরোপা পেল রাজ্যের সুপার স্পেশালিটি এসএসকেএম হাসপাতাল। সেরার সেরা হাসপাতালের মর্যাদা পেল কলকাতার এসএসকেএম, যা আদতে পিজি নামেই পরিচিত।

রাজ্যের মুকুটে ফের যুক্ত হল নতুন পালক। বিশ্বের দরবারে এবার সেরার শিরোপা পেল রাজ্যের সুপার স্পেশালিটি এসএসকেএম হাসপাতাল। সেরার সেরা হাসপাতালের মর্যাদা পেল কলকাতার এসএসকেএম, যা আদতে পিজি নামেই পরিচিত। এসএসকেএমের সঙ্গে দেশের আর একটি হাসপাতালও সেরার আসন পেল।

বিশ্বসেরার শিরোপা উঠল এসএসকেএমের মাথায়, বাংলা আবার জগৎসেরা

নিউজ উইক নামে একটি বেসরকারি সংস্থা সম্প্রতি একটি সমীক্ষা করেছিল বিভিন্ন মহাদেশের হাসপাতালগুলির পরিষেবা নিয়ে। সরকারি ও বেসরকারি রোগী পরিষেবা, গবেষণা, সুপার স্পেশালিটি কেয়ার নিয়ে এই সমীক্ষায় আয়োজন করা হয়। সেই সমীক্ষাতেই সেরার শিরোপা উঠল কলকাতার পিজি হাসপাতাল বা এসএসকেএম হাসপাতালের মাথায়।

অর্থার বাংলার এই হাসপাতাল রোগী পরিষেবা, গবেষণা ও সুপার স্পেশালিটি কেয়ার-সহ একাধিক স্বাস্থ্য পরিষেবার বিষয়ে সবার সেরা। কলকাতার এসএসকেএমের সঙ্গে এই শিরোপা উঠেছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমসের মাথায়। বিশ্বের দরবারে সেরার আসন ছিনিয়ে নিয়েছে কলকাতা ও দিল্লির দুই হাসপাতাল।

সংস্থার গ্লোবাল ইন চিফ ন্যান্সি কুপার এবং সিইও ড. ফ্রারিখ সওয়াদন্তের তরফে পোন করে এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ড. মণিময় বন্দ্যোপাধ্যায়কে এই স্বীকৃতির কথাটি জানিয়েছেন। সম্প্রতি তাদের সমীক্ষাটি প্রকাশিত হয়েছে। সেই সমীক্ষায় বলা হয়েছে রোগী পরিষেবার ক্ষেত্রে সর্বোত্তম বিকাশ ঘটিয়েছে এসএসকেএম হাসপাতাল। গবেষণার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রেখেছে এই হাসপাতাল।

নিউজ উইক নামে একটি বেসরকারি সংস্থার সমীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন প্রায় ৮০ হাজার চিকিৎসক, হাসপাতালের ম্যানেজার এবং হেলথ কেয়ার প্রফেশনাল। তাঁরাই বিচার করে কলকাতার এসএসকেএম হাসপাতালকে সেরার মর্যাদা দিয়েছেন। সেরার সেরার তালিকাভুক্ত করা হয়েছে কলকাতার এসএসকেএম এবং দিল্লির এইমসকে।

নিউজ উইক নামে ওই সমীক্ষক সংস্থা মেল পাঠিয়েছেন এসএসকেএম সেরার স্বীকৃতি দিয়ে। এসএসকেএমের অধিকর্তা তা স্বীকার করেছেন। এই বিরাট সাফল্যের পর মণিময়বাবু জানিয়েছেন, একা কেউ এই সাফল্য আনতে পারে না। হাসপাতালের অধ্যাপক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কর্মীরা সবাই একযোগে কাজ করেছেন বলেই এই সাফল্য এসেছে। তিনি বলেন, বিশ্বের মোট ২৭টি হাসপাতালের মধ্যে অন্যতম সেরার শিরোপা পেয়েছে হাসপাতাল। এখন আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। আমাদের রোগী পরিষেবা ও গবেষণা আরও এগিয়ে নিয়ে যেতে হবে। এই সাফল্যকে ধরে রাখতে হবে।

উল্লেখ্য, এসএসকেএম হাসপাতালে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। স্পোর্টস মেডিসিন, ক্যানসার গবেষণা, নিউরো অর্থো, ইএনটি ও হেমাটোলজি- প্রতিটি বিভাগই সুপার স্পেশালিটি হিসবে ঘোষিত হয়েছে। আর করোনার পার্শ্বপ্রতিক্রিয়া ও মিউকোরমাইকোসিসের উপর গবেষণায় সাড়া ফেলে দিয়েছে। আইসিএমআরের স্বীকৃতি পেয়েছিল। এবার মিলল বিশ্বসেরার শিরোপা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+