SSC: নেই টয়লেট, জল কম খেয়ে অসুস্থ চাকরিহারা মহিলা শিক্ষাকর্মী; 'অমানবিক' সরকার, গর্জে উঠলেন শুভেন্দু-দিলীপ

SSC Scam: চিকিৎসকদের পর এবার শিক্ষকদের রাত দখল। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবন ঘেরাও করে রাতভর প্রতিবাদ ধর্না চাকরিহারা শিক্ষকদের। সকালে অসুস্থ হয়ে পড়লেন এক প্রতিবাদী। চিকিৎসকদের তরফে ওআরএস দেওয়া হল শিক্ষকদের। ওদিকে ভবনের ভেতরেই আটকে রয়েছেন এসএসসির চেয়ারম্যান-সহ বাকি মহিলা স্টাফরাও। এক্স হ্যান্ডেলে শাসকদলকে নিশানা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের।

এদিকে করুণাময়ীতে হাওড়ার জগৎবল্লভপুর থেকে আসা এক মহিলা শিক্ষাকর্মী অসুস্থ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন। সতীর্থরা জানান, মাথা ঘুরে পড়ে যান তিনি। আরজি করের এক চিকিৎসক এসে তাঁর পাশে দাঁড়ান। চিকিৎসক জানান, সারারাত বাথরুমের ব্যবস্থা ছিল না, তাই জল কম খেয়েছেন ওই মহিলা। ফলে ডিহাইড্রেশন হয়ে গিয়েছে তাঁর। প্রয়োজনে হাসপাতালে ভর্তি করা হতে পারে। স্যালাইনের প্রয়োজন হতে পারে তাঁর।

SSC

সংজ্ঞা ফিরলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই শিক্ষাকর্মী জানান, "গ্রুপ ডি কর্মী হলেও জীবনে কোনও দুর্নীতি করিনি। সবসময় শিরদাঁড়া সোজা রেখেছি। আমাদের কী দোষ ছিল? আমরা তো যোগ্য। গতকাল অটোয় করে যখন আসছিলাম, অটোচালক জিজ্ঞেস করায় বলি করুণাময়ী যাব। উনি কারণ জিজ্ঞেস করতে বলি চাকরিহারাদের মধ্যে রয়েছি, কিন্ত আমি যোগ্য। কেন বলব বলুন তো? এই সামাজিক অপমান আর নেওয়া যাচ্ছে না।" কান্নায় ভেঙে পড়েন মহিলা।

সূত্রের খবর, সোমবার রাত পেরিয়ে মঙ্গলবার সকালে এসএসসি ভবনে আটকে পড়েছেন ১২ জন পুরুষ কর্মী ও চার জন মহিলা কর্মীও। মঙ্গলবার সকালে চা নিয়ে এক ব্যক্তি কমিশনের দফতরে ঢুকলে তাকেও বাধা দেওয়া হয়। চাকরিহারাদের স্পষ্ট দাবি, "রাতভর আমরা আন্দোলন করছি, প্রশাসন চরম অমানবিক থেকেছে। কোনও সাহায্য করেনি। ওনারা এসি ঘরে বসে চা-জলখাবার খাবেন, এটা হতে পারে না।"

Take a Poll

এক্স হ্যান্ডেলে সকালে শুভেন্দু অধিকারী লেখেন, "ভোর হলো দোর খোলো, এসএসসি-র কর্তারা এবার জাগো রে। চাকরিহারা যোদ্ধারা রাস্তায় বসে সারা রাত। যোগ্য-অযোগ্যদের মধ্যে করো এবার তফাৎ। শিক্ষার অপমৃত্যু দেখে আজ আতঙ্কিত সমাজ।" বিরোধী দলনেতার আরও দাবি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দিয়ে পরীক্ষার্থীদেরও হয়রানি করছেন মুখ্যমন্ত্রী। মিথ্যাচারের মঞ্চে যাতায়াতের পথে মমতার যাতে কোনও ব্যাঘাত না ঘটে, তাই পরীক্ষা পিছিয়ে দেওয়া হয় বলে অভিযোগ শুভেন্দুর।

রাজ্যকে আক্রমণ শানিয়ে এক্স হ্যান্ডেলে বিজেপি নেতা দিলীপ ঘোষ লেখেন, "১৮ হাজার শিক্ষকের জীবিকা কেড়ে নেওয়া হয়েছে। শুধু শিক্ষাক্ষেত্রেই দুর্নীতি নয়, মানবতার বিরুদ্ধে অপরাধ। এই রাজ্য সরকারকে বলে কিছু লাভ হবে না। এরা কোনওদিন ন্যায় বিচার এনে দেবে না। অভয়ার খুনিরাও খুলেআম ঘুরে বেড়াচ্ছে। বিচার পেতে গণতান্ত্রিক উপায়ে মমতা ব্যানার্জির সরকারকে উৎখাত করতে হবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+