SSC Case: "বারুদ আছে, শুধু আগুন লাগানো বাকি," মমতার কাছে চাকরি ফেরত চাইবেন শিক্ষকরা; গণ-আত্মহত্যার হুঁশিয়ারি

SSC Case: এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫২ জন। ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল করা হয়েছে। চাকরিহারাদের সঙ্গে সোমবার ৭ এপ্রিল বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিপ্রার্থী ও চাকরিহারা ঐক্যমঞ্চের সঙ্গে কথা বলবেন মমতা। নেতাজি ইন্ডোরে হবে বৈঠক। তার আগে রবিবার মুখ্যমন্ত্রী-সহ বিরোধী দলগুলিকেও হুঁশিয়ারি চাকরি প্রার্থীদের।

রবিবার শহিদ মিনারে নাম এন্ট্রি করে টোকেন দেওয়া হয়। নেতাজি ইন্ডোরে ঢোকার জন্যে যোগ্যদের টোকেন বিলি করা হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিহারা শিক্ষকরা জানিয়ে দেন, সোমবারের বৈঠকে যোগ দেবেন তারা। সুপ্রিম কোর্টের রায় তারা মানতে পারছেন না বলেও জানান চাকরিহারারা। বলেন, "চাকরি হারানোর পর মরা-কান্না কাঁদছে রাজনৈতিক দলগুলি। মুখ্যমন্ত্রী ডেকেছেন, নিশ্চয়ই যাব। একটাই শর্ত-আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় ফেরত দিতে হবে। মুখ্যমন্ত্রীর কোনো ভাতায় মানব না।"

jobless

চাকরিহারা শিক্ষকদের দাবি, "সিবিআই চার্জশিটে কোথায় দুর্নীতি সব লেখা আছে। কিন্তু আদালতে সিবিআইয়ের প্রমাণে মান্যতা দেওয়া হয়নি। তাহলে সিবিআইয়ের কাজ কোথায়? সিবিআই তদন্ত করে লাভ কী হল? মনে হওয়া বা সম্ভাব্য তথ্যের উপর ভিত্তি করে তো জাজমেন্ট হতে পারে না। অপ্রমাণিত, অসত্য জায়গায় সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিতে পারে কি?"

Take a Poll

এরপরই মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিকে নিশানা করে তাঁদের আরও বক্তব্য, "মুখ্যমন্ত্রী বলছেন সমবেদনা আছে। বিরোধী দলনেতা, সিপিএমের সমবেদনা আছে। আমাদের প্রতি অবস্থানে তারা নাকি সবাই এক। তাহলে রাজনৈতিক মতাদর্শ দূরে রেখে সর্বদলীয় বৈঠক করুন। সামাজিক স্বার্থে, শিক্ষার স্বার্থে চাকরিহারাদের বাঁচান। যদি না করতে পারেন ভয়ঙ্কর আন্দোলন হবে। তীব্রতর প্রতিবাদ, চরমপন্থী আন্দোলন হবে।"

মমতার মিটিংয়ে অযোগ্য কাউকে দেখলেই অশান্তি করার হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষকদের। তারা বলেন, "দুর্নীতির জন্য দায়ী, রাজ্য সরকারকেই ফেরাতে হবে চাকরি।" তাদের চাকরি না ফেরানো হলে গণ আত্মহত্যার হুঁশিয়ারিও দেন চাকরিহারারা। বলেন, "রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মানবাধিকার কমিশনের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানাব। লাশের উপর দিয়ে নির্বাচন লড়তে হবে। বারুদ রেডিই আছে, আগুন লাগানো বাকি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+