যাত্রী বাড়ছে, স্পেশাল মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত, সোমবার থেকেই কার্যকর হবে নিয়ম
যাত্রী বাড়ছে, স্পেশাল মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত, সোমবার থেকেই কার্যকর হবে নিয়ম
শুক্রবার থেকেই স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। এবার স্পেশাল মেট্রোর সংখ্যাও বাড়ানো হল। মেট্রো রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে সোমবার থেকেই আরও ৬২টি মেট্রো চলবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চালানো হবে মেট্রো। দক্ষিণেশ্বর মন্দির গতকাল থেকেই খুলে গিয়েছে। তাই দর্শনার্থীদের কথা ভেবেই মেট্রোর সংখ্যাও বাড়ানো হয়েছে।

করোনার কারণে বন্ধ মেট্রো
করেনার কারণে লোকাল ট্রেনের পাশাপাশি মেট্রো পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। তবে প্রথম দফার লকডাউনে পূর্ণ বন্ধ থাকলেও দ্বিতীয় দফার লকডাউনে স্পেশাল মেট্রো চালানো শুরু হয়। তাতে কেবল মাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাই স্পেশাল মেট্রোয় উঠতে পারবেন। তাঁদের আইকার্ড দেখে তবে উঠতে দেওয়া হচ্ছিল মেট্রোয়।

বাড়ছে স্পেশাল মেট্রোর সংখ্যা
শুক্রবার কেন্দ্রের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে সোমবার থেকেই স্পেশাল মেট্রোর সংখ্যা বাড়ানো হবে। সোমবার থেকে ৬২টি করে মেট্রো চলবে বলে জানানো হয়েছে মেট্রো রেলের পক্ষ থেকে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যাত্রীদের সংখ্যা বাড়তে শুরু করাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ৯টা পরিবর্তে সকাল ৮টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে ছাড়বে মেট্রো।

রবিবার বন্ধ
আগের মতোই রবিবার বন্ধ থাকবে মেট্রো চলাচল। সকালে সাড়ে ১১টার পর আর মেট্রো চলবে না। বিকেলে ৩টে ৪৫ মিনিট থেকে ফের মেট্রো পরিষেবা চালু হবে সন্ধে সাড়ে ছটায় শেষ মেট্রো মিলবে বলে জানানো হয়েছে। স্মার্ট কার্ডেই সফর করা যাবে। সচিত্র পরিচয় পত্র দেখিয়ে তবেই জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা মেট্রোয় সফর করতে পারবেন বলে জানানো হয়েছে। স্বাস্থ্যকর্মী ছাড়াও রয়েছেন ব্যাংক, আদালত, দমকল, সামাজিক সংগঠন, সংবাদমাধ্যম, খাদ্য বণ্টনের সঙ্গে যুক্তরা মেট্রো সফরে ছাড় পাচ্ছেন।

বাড়ল স্পেশাল ট্রেনও
আজ থেকে স্পেশাল ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে। হাওড়া ও শিয়ালদহ শাখায় বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা। ২৮ জুন থেকে শুরু হচ্ছে ইন্টারসিটি স্পেশাল ট্রেনও।সেই সঙ্গে পুজো স্পেশাল ট্রেনের সময় সেপ্টেম্বর মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।












Click it and Unblock the Notifications